Saturday, April 4, 2026

বিক্ষোভ-আন্দোলনে ‘আসল’ কাজে ফাঁকি, চাকরি ‘বাতিল’ শিক্ষকদের ভর্ৎসনা বিচারপতির

Date:

Share post:

আদালতের নির্দেশে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের তীব্র ভর্ৎসনা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে শিক্ষকরা যতটা চিন্তিত, তাঁরা তাঁদের ‘আসল’ কাজ নিয়ে ততটা চিন্তিতই নন, এমনটাই বলেন বিচারপতি।

আদালতের নির্দেশে যোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা ও নিয়োগ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর তরফে বারবার বলা হয়েছে যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরির পথ এরাজ্যে খোলা। সেই মতো যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে সুপার নিউমোরারি পদ তৈরি করেও চাকরির পথ খোলা হয়েছে। যদিও আদালতে মামলা হয় সেই পদ তৈরি করে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের চাকরি দেওয়াকে চ্যালেঞ্জ করে। সোমবার রাজ্যের রিপোর্ট চাইল আদালত।

বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট বলেন যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁদের নিয়ে তিনি একটু চিন্তিত নন। তার কারণ হিসাবে তিনি উল্লেখ করেন ‘তাঁরা চাকরি পাওয়ার জন্য ঝুলোঝুলি করবে, তারপর বলবে আমাকে বাড়ির কাছে বদলি দাও। আজকে উৎসশ্রী, কাল শুভশ্রী বলে আবেদন করবে!’

মামলা চলাকালীন বিচারপতি জোর দেন সরকারি স্কুলে পড়ুয়াদের ভবিষ্যতের ওপর। তিনি স্পষ্ট বলেন, ‘আমি এই ধরনের মামলা শুনি তো বুঝি। ওদের একটা সিম্পল ম্যাথ টেস্ট নাও, দেখবে কী ফল করে’। পাশাপাশি তিনি দাবি করেন বেতন সহ বিভিন্ন দাবি নিয়ে শিক্ষকরা অনেক বেশি চিন্তিত। তার ফলে তাঁরা নিজেদের আসল কাজটিই করেন না। ফলে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে বলেও তিনি দাবি করেন।

বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন কেন যাদের চাকরি বাতিল হয়েছে তাঁদের বিজ্ঞপ্তি জারি করে আবার নিতে হবে। তার থেকে ছাত্রদের ভবিষ্যতের ওপর বেশি গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন বিচারপতি। তাঁর কথায়, ‘বেতন সহ পাঁচটা জিনিস নিয়ে মগজমারি করবে। কিন্তু মন দিয়ে পড়াবে না। তাই আমি চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে ভাবিত নই। রাজ্যের অনেক সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। অনেক স্কুল ধুঁকছে। অনেক স্কুলে কোনও ছাত্র নেই।’

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...