Saturday, June 13, 2026

এসএলএসটি শরীরশিক্ষা-কর্মশিক্ষার নিয়োগ জট খোলার পথে! অ্যাডভোকেট জেনারেলকে ধন্যবাদ কুণালের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ নিয়ে সদর্থক ও ইতিবাচক ভূমিকা অনেক আগে থেকেই নিতে শুরু করেছে রাজ্য সরকার। রাজ্য দিতে চাইলেও আইনি জটে আটকে রয়েছে অনেক নিয়োগ। ধীরে ধীরে সেই জট খুলছে। এরই মধ্যে গত, সোমবার কলকাতা হাইকোর্টে গিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে দেখা করলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় তাঁদের দু’জনের মধ্যে। তখন কুণাল ঘোষ জানিয়েছিলেন এসএলএসটি শরীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের তরফে তিনি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করে মামলায় বিষয়ে কথা বলেন। অ্যাডভোকেট জেনারেল কিশোর তাঁকে আশ্বস্ত করেছিলেন যে, মামলার পরবর্তী শুনানির দিন রাজ্যের পক্ষ থেকে ‘সদর্থক ভূমিকা’ নেওয়া হবে। সেইমত এদিন শুনানি হয়। এবং সেই শুনানি ছিল ইতিবাচক।

আজ বুধবার ফের একটি টুইট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, “এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা জট খোলার দিকে আরেক ধাপ। আজ হাইকোর্টে ইতিবাচক শুনানি। আগামী সোমবার বড় পদক্ষেপের সম্ভাবনা। ধন্যবাদ মাননীয় অ্যাডভোকেট জেনারেল। মনে রাখুন, মমতা বন্দোপাধ্যায় নিয়োগের সব ব্যবস্থা করে দিলেও বিরোধীদের অন্যায্য মামলার জটে আটকে ছিলেন যোগ্যরা। আশা করি, শিগগিরই সবার মুখে হাসি ফুটবে। জট কাটার দিকে এগোচ্ছে।”


২০১৬ সালের এসএলএসটি শরীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের প্যানেল প্রস্তুত হয়ে গেলেও নতুন মামলায় তা আটকে রয়েছে। নিয়োগের বিষয়ে রাজ্য সরকার শূন্যপদও তৈরি করেছিল। এ ব্যাপারটি গোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে আনার কাজটি করেছিলেন কুণাল। কিন্তু আইনি জটে নিয়োগ কার্যকর হয়নি। সুপারিশ পেয়ে যাওয়ার পরেও চাকরি দেওয়া যাচ্ছে না। কিছু আইনজীবী চাকরিপ্রার্থীদের সর্বনাশ করছেন। ওই আইনজীবীরা মামলা করে নিয়োগ আটকে দিচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী চান, সবাই চাকরি পান।

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...