Friday, April 3, 2026

আমেরিকায় ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু! পার্ক থেকে উদ্ধার গবেষক ছাত্রের দেহ

Date:

Share post:

পার্ক থেকে উদ্ধার গবেষক ছাত্রের দেহ। বিদেশে পড়তে গিয়ে ফের মর্মান্তিক পরিণতি ভারতীয় পড়ুয়ার (Indian researcher’s death in America)। চলতি বছরে এই নিয়ে ৫ পড়ুয়ার মৃত্যু হল মার্কিন মুলুকে। সোমবার সন্ধ্যায় একটি পার্ক থেকে সমীর কামাথের (Sameer Kamath) দেহ উদ্ধার হয়। তিনি ইন্ডিয়ানার পারডু ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন। ২৩ বছর বয়সি সমীর ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট বিশ্ববিদ্যালয় (University of Massachusetts Amherst)থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর, ২০২১ সালে তিনি পারডু বিশ্ববিদ্যালয়ে (Purdue University) যোগ দেন। গত বছর আগস্ট মাসে পারডু ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর পাশ করেন। এরপর গবেষণায় মন দেন, আগামী বছর কাজ শেষ হওয়ার কথা ছিল। তিনি আমেরিকার নাগরিকত্বও পেয়েছিলেন। এসবের মাঝেই তাঁর রহস্য মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা। পারডু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা নাগাদ ‘ক্রোস গ্রোভ’ নামে এক পার্ক থেকে সমীর কামাথকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে সেই বিষয়ে পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

বছর ঘুরতে না ঘুরতেই সব মিলিয়ে পাঁচ জন ভারতীয় পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হল আমেরিকায়। দিন কয়েক আগেই এই পারডু ইউনিভার্সিটির আর এক ভারতীয় পড়ুয়া নীল আচার্যের দেহ উদ্ধার হয়েছিল। ইউনিভার্সিটি চত্বর থেকেই ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। নীলকে শেষ বার দেখেছিলেন একজন অ্যাপ ক্যাবের চালক। ওই চালকই তাঁকে ইউনিভার্সিটির কাছে নামিয়ে দিয়েছিলেন বলে জানা যায়। গত ১৬ জানুয়ারি জর্জিয়ার লিথোনিয়াতে খুন হন বিবেক সাইনি নামে এক ভারতীয় পড়ুয়া। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ। এরপর জানুয়ারির ২০ তারিখ ‘ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেন’-এর পড়ুয়া অকুল ধাওয়ানের মৃতদেহ উদ্ধার হয়। সকাল ১১টা নাগাদ ইউনিভার্সিটির পিছনের একটি বারান্দা থেকে তাঁর দেহ খুঁজে পান তাঁর বন্ধুরা। গত সপ্তাহে আমেরিকার ওহায়োর সিনসনাটিতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় শ্রেয়স রেড্ডি নামে ১৯ বছর বয়সি এক ভারতীয় পড়ুয়ার। যদিও তাঁর খুনের অভিযোগ মানতে নারাজ পুলিশ।


Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...