Sunday, April 5, 2026

Budget: ১০০ দিনের বকেয়া মেটাতে ৩৭০০ কোটি বরাদ্দ, ‘কর্মশ্রী’ প্রকল্পে ৫০ দিন কাজ

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনার জবাবে রাজ্যে ১০০দিনের কাজে বঞ্চিতদের অ্যাকাউন্টে ২১ তারিখ বকেয়া দেবে রাজ্য সরকার। এই ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, রাজ্য বাজেটে তার জন্য বরাদ্দ ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি, নতুন প্রকল্প ‘কর্মশ্রী’-তে ১০০ দিনের পালটা এবার ৫০ দিনের নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার।

রাজ্যের বিভিন্ন জেলার একশো দিনের কাজের বকেয়া মেটাতে বাজেটে মোট ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার সমস্ত জেলাশাসক এবং বিডিওদের নির্দেশ দিয়েছে। ২১ ফেব্রুয়ারির মধ্যেই সেই টাকা বঞ্চিতদের কাছে পৌঁছে যাবে। বাজেট ঘোষণার মাধ্যমে এই খাতে বরাদ্দের পরিমাণ জানিয়ে দেওয়া হল।

এর পাশাপাশি, এদিন রাজ্য বাজেটে নতুন কর্মশ্রী প্রকল্প ঘোষণা করেন চন্দ্রিমা। তিনি জানান, এই প্রকল্পে বছরে ৫০ দিনে কাজ দেওয়া হবে। কেন্দ্রীয় বকেয়া মেটানোর জন্য এদিন বাজেট বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: গঙ্গাসাগর সেতু, শিল্প সেতু থেকে উড়ালপুল! পরিকাঠামো ক্ষেত্রে ঢালাও ঘোষণা বাজেটে

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ৪৮ ঘণ্টা ধর্না দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই তিনি ঘোষণা করেন একশো দিনের কাজের বকেয়া মেটাতে রাজ্য সরকার। সেইমতো নবান্ন কাজ শুরু করেছে। রাজ্যের তরফে সারা বছরে ৫০ দিনের কাজ দেওয়ার জন্য কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেও কেন্দ্রকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী- মত রাজনৈতিক মহলের।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...