Saturday, April 4, 2026

ভারতের পরবর্তী লোকপাল হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এ এম খানউইলকর

Date:

Share post:

দেশের পরবর্তী লোকপাল হতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এ এম খানউইলকর।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি উচ্চ-পর্যায়ের কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালও সভায় উপস্থিত ছিলেন।

যেখানে পরবর্তী লোকপাল নিয়োগের জন্য বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়।লোকপাল এবং লোকায়ুক্ত আইন ২০১৩-এর অধীনে লোকপাল পদ তৈরি হয়েছিল। লোকপাল আইনের মধ্যে পড়েন এমন সরকারি কর্মচারিদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। ঝাড়খণ্ড হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রদীপ কুমার মহন্তি বর্তমানে লোকপালের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৯ সালে লোকপালের বিচার বিভাগীয় সদস্য নিযুক্ত হন এবং ২০২২ সালের মে মাসে ভারপ্রাপ্ত চেয়ারপারসন নিযুক্ত হন।

বিচারপতি এ এম খানউইলকর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ৬ বছর দায়িত্ব পালন করার পর ২০২২ এর জুলাইতে অবসর গ্রহণ করেন।তাঁর উল্লেখযোগ্য রায় এর মধ্যে ছিল গুজরাট দাঙ্গা মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অব্যাহতির বিরুদ্ধে একটি আবেদন খারিজ করে দেওয়া এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর কাছে সমস্ত ক্ষমতা নিশ্চিত করা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...