Saturday, April 4, 2026

বাউচার-রীতিকার মন্তব্যে বাড়তে চলেছে হার্দিকের সমস্যা, মত প্রাক্তন এই ক্রিকেটারের

Date:

Share post:

বেড়েই চলেছে রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়া বির্তক। কেন রোহিতকে অধিনায়ক থেকে সরানো হয়েছে সেই নিয়ে মুখ খুলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মার্ক বাউচার। সেই মন্তব্যের পরই পাল্টা মুখ খোলেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদে। আর এতেই নাকি সমস্যা বাড়তে চলেছে হার্দিক পান্ডিয়ার। এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

এই নিয়ে আকাশ চোপড়া বলেন, “ আমি বাউচারের একটা সাক্ষাৎকার শুনছিলাম। ও বলল, কেন রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে। তারপরেই আবার রীতিকা বললেন, অনেক কিছু গোপন করা হচ্ছে। আমার দেখে মনে হচ্ছে, এই সব ঘটনার সব থেকে বড় প্রভাব পড়বে হার্দিকের উপর।” এরপরই আকাশ চোপড়া বলেন, “ আমরা জানি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। কিন্তু আমি একটু চিন্তায় আছি। কারণ, খাতায়-কলমে মুম্বই বেশ শক্তিশালী দল। কিন্তু এই সব ঘটনায় হার্দিকের উপর চাপ আরও বাড়বে। দলকে এক করে লড়তে সমস্যা হবে ওর। সেটা হলে মুম্বইয়ের পক্ষে খারাপ হবে।”

সম্প্রতি মুম্বয়ের অধিনায়কত্ব থেকে রোহিতকে সরানো নিয়ে বাউচার বলেন, “ রোহিত খুব ভাল মানুষ। ও অনেক দিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছে। সাফল্যও পেয়েছে। এখন ভারতকেও নেতৃত্ব দিচ্ছে। তাই ও যেখানেই যায় ক্যামেরা ওর পিছন পিছন ঘোরে। সেই সব সামলাতে ব্যস্ত থাকতে হয় ওকে। যার জন্য ব্যাট হাতে এখন সে ভাবে সাফল্য পাচ্ছে না রোহিত। কিন্তু অধিনায়ক হিসাবে দুর্দান্ত। রোহিত মুম্বই দলের গুরুত্বপূর্ণ সদস্য। আশা করব নেতৃত্বের চাপ ওর উপর থেকে চলে যাওয়ায় আইপিএলে ব্যাট হাতে সেই পুরনো রোহিতকে দেখতে পাব।” আর এরপরই ওই ভিডিওর রেশ ধরে রীতিকা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কত কিছু ভুল রয়েছে এখানে..।” সেই মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে। রীতিকার স্পষ্ট ইঙ্গিত, বাউচার যা বলেছেন তার অনেক কিছুই সত্যি নয়।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে কি পরের দুই টেস্টে খেলবেন কোহলি? এল আপডেট

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...