Wednesday, June 24, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে কি পরের দুই টেস্টে খেলবেন কোহলি? এল আপডেট

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ছিলেন না বিরাট কোহলি । এখনও ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম টেস্টের দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এরই মধ্যে সুত্রের খবর, ইংরেজদের বিরুদ্ধে পরের দুই টেস্টেও নেই তিনি। সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, রাজকোটে তৃতীয় ও রাঁচীতে চতুর্থ টেস্টেও বিরাটকে পাওয়া যাবে না। ধোঁয়াশা রয়েছে দলের আরও দুই ক্রিকেটার ক্রিকেটার কে এল রাহুল, এবং রবীন্দ্র জাদেজার ফেরা নিয়েও।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে ছিলেন না কোহলি। প্রথম টেস্টের আগে ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। ঠিক কী কারণে বিরাট ছুটি নিয়েছেন সেই নিয়ে বোর্ড বা তিনি কিছু বলেননি। তবে জানা গিয়েছিলো, স্ত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয় বার সন্তানের জন্ম দিতে চলেছেন। সেই কারণেই অনুষ্কার সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট।তবে মনে করা হচ্ছিলো তৃতীয় টেস্ট থেকে ফিরবেন তিনি। তবে এর মধ্যেই ওই সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, পরের দুই টেস্টেও বিরাটকে পাওয়া যাবে না। তিনি নাকি নির্বাচকদের সে কথা জানিয়ে দিয়েছেন। বিরাট খেলবেন কি না তা ঠিক ছিল না বলেই নাকি দল ঘোষণা করতে দেরি হচ্ছিল।

এদিকে প্রথম টেস্ট চলাকালীন পেশিতে টান ধরেছিল রাহুলের। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাদেজা। দ্বিতীয় টেস্টে খেলেননি তাঁরা। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন দুই ক্রিকেটার। রিপোর্টে বলা হয়েছে, দুই ক্রিকেটারই প্রায় সুস্থ। তবে তাঁরা তৃতীয় টেস্টে খেলতে পারবেন কি না সেই বিষয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা এখও রিপোর্ট পাঠাননি বোর্ডের কাছে। সেই কারণে তাঁদের খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন- ইতিহাস গড়েও মন খারাপ বুমরাহ’র, কিন্তু কেন?

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...