Wednesday, June 24, 2026

ইতিহাস গড়েও মন খারাপ বুমরাহ’র, কিন্তু কেন?

Date:

Share post:

বুধবারই আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষে স্থান দখল করেন যশপ্রীত বুমরাহ। এই স্থান দখল করার পরই রেকর্ড গড়েন যশপ্রীত । তিনি একমাত্র বোলার যিনি কোনও না কোনও সময় ক্রিকেটের তিনটে ফরম্যাটেই শীর্ষস্থান দখল করেছেন।তবে এরপরও মন খারাপ বুমরাহ-এর। সোশ্যাল মিডিয়ায় মিলল তার ইঙ্গিত।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষে ওঠার পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দেন বুমরাহ। সেখানে উপর-নীচে দু’টি আলাদা ছবি একসঙ্গে পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, উপরের ছবিতে গ্যালারিতে মাত্র একজন বসে রয়েছেন। সেই ছবিতে লেখা ‘দ্য সাপোর্ট ভার্সেস’। নীচের ছবিতে গ্যালারি ভর্তি দর্শক। সেখানে লেখা, ‘দ্য কনগ্র্যাচুলেশন’। এই ছবি দিয়ে বুমরাহ বোঝাতে চেয়েছেন, খারাপ সময়ে পাশে একজনই থাকে। কিন্তু সাফল্য পাওয়ার পরে শুভেচ্ছা জানাতে ভিড় জমে যায়। আর এই ছবির পরই নেটিজেনদের প্রশ্ন, কেন এমন ছবি দিলেন বুমরাহ? কাদের নিশানা করলেন ভারতীয় পেসার?

এদিকে টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষে স্থানে যাওয়ার পরই বিশ্বের প্রথম বোলার হিসাবে তিন ধরনের ক্রিকেটেই বোলারদের র‍্যাঙ্কিং-এ এক নম্বর হলেন বুমরাহ। বিশ্ব ক্রিকেটে তৈরি হল নতুন ইতিহাস। বুধবার প্রকাশিত আইসিসির টেস্ট বোলারদের র‍্যাঙ্কিং-এ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন বুমরাহ। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিং-এ প্রথম শীর্ষস্থান পেলেও ২০ এবং ৫০ ওভারের ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় আগেই এক নম্বর হয়েছিলেন বুমরাহ।

আরও পড়ুন- BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...