Wednesday, June 24, 2026

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলল গুলি! কাশ্মীরে ফের খুন সংখ্যালঘু, গুরুতর আহত ১

Date:

Share post:

নতুন বছরে ফের রক্তাক্ত উপত্যকা। কাশ্মীর (Jammu and kashmir) উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় দুই ধর্মীয় সংখ্যালঘু। বুধবার রাতে শ্রীনগরে (Srinagar) অমৃতপাল সিং নামে পাঞ্জাবের (Punjab) অমৃতসরের এক বাসিন্দার জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাজধানীর শহিদগঞ্জ এলাকায় জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছেন রোহিত নামের এক ভিন্‌ রাজ্যের শ্রমিকও। তিনিও আহত অবস্থায় শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে চিকিৎসাধীন। তবে আচমকা এই জঙ্গি হানার পিছনে কি কারণ তা এখনও জানা যায়নি। তবে জঙ্গিদের ধরতে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। জারি রয়েছে তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ৭টা নাগাদ শহিদ চকের শলা কদল এলাকায় অমৃতপাল এবং রোহিতকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমৃতপালের। ঘটনার পরেই সেনা, আধাসেনা এবং পুলিশের যৌথ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। তবে বুধবার দুই সংখ্যালঘু খুনের নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী— ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।

কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, জঙ্গি হামলার খবর পাওয়ার পরই এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।

 

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...