Monday, April 6, 2026

এপ্রিলের পর ১১ লক্ষ বাড়ি তৈরির টাকা রাজ্যই দেবে: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ আজকের নয়।একাধিকবার এই অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিন কয়েক আগে ধরনায় বসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রেড রোডের সেই ধরনা থেকে গত ৩ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কেন্দ্রের জন্য অপেক্ষা না করে আগামী ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ শ্রমিককে রাজ্য সরকার বকেয়া মজুরি মিটিয়ে দেবে।আর আজ বৃহস্পতিবার রাজ্য বাজেটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানালেন, কেন্দ্র যদি আবাস যোজনার টাকা না দেয় তা হলে রাজ্য সরকারই ১১ লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা দিয়ে দেবে।
এদিন বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে ১১ লক্ষ বাড়ি তৈরির জন্য টাকা বরাদ্দ করা হয়। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রকে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময় দেওয়া হচ্ছে।এই সময়ের মধ্যে যদি দিল্লি টাকা না দেয়, তা হলে রাজ্য সরকারই সেই টাকা দেবে। ১ মে থেকে সেই টাকা দেওয়া শুরু হবে।এদিন মুখ্যমন্ত্রী বলেন, ১১ লক্ষ বাড়ির আবেদন আগেই এসেছিল। পরে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে আরও তিন-চার লক্ষ প্রস্তাব এসেছে। সেগুলিও আমরা ধীরে ধীরে দেখে নেব।কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজ, আবাস যোজনা এবং গ্রাম সড়ক যোজনা নিয়ে রাজ্য সরকার বঞ্চনার অভিযোগ তুলেছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...