Friday, April 3, 2026

দলীয় পতাকা লাগানো ঘিরে অশান্তি! ভাঙড়ে তৃণমূল কর্মীদের বেধড়ক মার আইএসএফ সমর্থদের

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে আরাবুল ইসলামকে (Arabul Islam) গ্রেফতারের (Arrest) ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)। দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে তৃণমূল (TMC) কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে আইএসএফ (ISF) সমর্থকদের বিরুদ্ধে। মুহূর্তে অশান্ত হয়ে ওঠে এলাকা। সূত্রের খবর, ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনায় ইতিমধ্যে ন’জনকে আটক করে উত্তর কাশিপুর থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে শুক্রবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের কিছু কর্মী ওই এলাকায় দলের পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেখানেই আচমকা হাজির হয় কয়েকজন আইএসএফ সমর্থক। পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীরা তার প্রতিবাদ করলে বচসা শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের বচসায় ক্রমে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে তা হাতাহাতির রূপ নেয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর কাশিপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে খবর। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে র‌্যাফও।

 

 

 

 

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...