Thursday, May 14, 2026

সিনেমা মুক্তির ২৯ বছর পার, কেমন আছেন ‘বম্বে’ জুটি মনীষা-অরবিন্দ!

Date:

Share post:

সময় কারোর জন্য থেমে থাকে না। তবে স্মৃতি থেকে যায় মুহূর্তদের সাক্ষী রেখে। বিশেষ করে যদি বলিউডি নস্টালজিয়ার কথা বলতে হয় তাহলে অনেকেই ফিরে যেতে চান নব্বইয়ের দশকে (90’s Bollywood Period)। সেই সময়ের অন্যতম এক মিউজিক্যাল ফিচার ‘বম্বে’ (Bombay) নিয়ে সম্প্রতি সমাজমাধ্যমে বেড়েছে আলোচনা। হিন্দু মুসলিম প্রেমের গল্পে তৈরি ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মনীষা কৈরালা-অরবিন্দ স্বামীর (Manisha Koirala -Arvind Swamy)কেমিস্ট্রি যেন সিনেমাকে এক আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সিনেমার গান আজও এক আলাদা ভাল লাগা অনুভুতির জন্ম দেয়। রাজ্য ও জাতীয় স্তরে পুরস্কৃত হয় এই ছবি। ২৯ বছর পর ২০২৪-এর ভালবাসার মাসে প্রকাশ্যে এল সেই জুটির বর্তমানের ঝলক। স্মৃতির সরণি বেয়ে নস্টালজিক অনুরাগীরাও।

মনীষা কৈরালা – অরবিন্দ স্বামী ‘বম্বে’ সিনেমাতে এক আলাদা উন্মাদনা তৈরি করেছিলেন। মণিরত্নমের পরিচালনায় এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন এ আর রহমান। এক আলাদা মিউজিক্যাল সফর ছিল এই ছবির চিত্রনাট্যে। ১৯৯৫ সালের ১১ মার্চ বড়পর্দায় মুক্তি পায় এই ছবি। এর ঠিক পাঁচ বছর পর ২০০০ সালে ফের একসঙ্গে কাজ করেন যুগলে, সিনেমার নাম ছিল ‘ রাজা কো রানি সে পেয়ার হো গয়া’। কিন্তু ‘বম্বে’র স্মৃতি থেকে বেরতে পারেননি দর্শক। ভ্যালেন্টাইন্স সপ্তাহে একটি ছবি সমাজমাধ্যমে বেশ ঘোরাফেরা করছে, যেখানে নায়ক নায়িকার এখনকার ছবির সঙ্গে ১৯৯৫ সালের সিনেমার ছবি জুড়ে দেওয়া হয়েছে। এরপরই কমেন্টের বন্যা। জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ এই বিখ্যাত জুটিকে চেনা দায়।

ক্যানসারকে হারিয়ে এই মুহূর্তে জীবনের মূল স্রোতে ফিরে কাজের জগতে ব্যস্ত মনীষা। সঞ্জয় লীলা বনসালীর ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজের কাজ সদ্য শেষ করেছেন। এক পতিতাপল্লীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা অর্থাৎ এক কথায় প্রাক-স্বাধীনতার যুগে যৌন কর্মীদের অবস্থা এবার সঞ্জয় বনসালীর জমকালো সেটে ফুটে উঠতে চলেছে। আজই প্রকাশ্যে এসেছে টিজার। মনীষা কৈরালা ছাড়াও এই সিরিজে রয়েছেন সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা ও সানজিদা শেখ।

অন্যদিকে দক্ষিণী বিনোদন জগতের পরিচিত নাম অরবিন্দ স্বামী নব্বইয়ের দশকে একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে সবার মন জিতেছিলেন। ২০০০ সালে স্বেচ্ছায় সিনে জগত থেকে দূরে সরে যান। ২০০৫ সালে হঠাৎ বড়সড় এক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তাঁর মেরদণ্ডে চোট লাগে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে পায়ের একাংশ। টানা এক বছর শয্যাশায়ী থাকার পর দুর্ঘটনার আঁধার কাটিয়ে যে অরবিন্দ প্রকাশ্যে আসেন, তাঁকে তারকা হিসাবে চেনাই দুষ্কর ছিল। ওজন হয় ১১০ কিলোগ্রাম। ২০১৩ সালে ‘কাডাল’ ছবির হাত ধরে বিনোদন দুনিয়ায় বহু বছর পর প্রত্যাবর্তন করেন অরবিন্দ। ২০২১ সালে কঙ্গনা রানাউতের বিপরীতে ‘থালাইভি’ ছবিতেও কাজ করেন তিনি। গত বছরও একগুচ্ছ তামিল ছবিতে কাজ করেছেন তিনি। যদিও ‘বম্বে’ জুটি আর ফেরেনি।



Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...