Saturday, April 4, 2026

সবচেয়ে বড় কাটআউট! রেকর্ড গড়লেন অভিনেতা বিক্রম

Date:

Share post:

বেশ কয়েক বছর আগে কলকাতা জুড়ে একটা পোস্টার সকলকে অবাক করে দিয়েছিল, যেখানে লেখা ছিল ‘ এত বড়… সত্যি’। শুধু এইটুকু লেখা থাকায় অনেকেই ভেবেছিলেন বিজ্ঞাপনী চমক। তবে পরে জানা গেল সেই চমক ছিল দেশপ্রিয় পার্কের (Deshapriyo Park) সর্বোচ্চ দুর্গা প্রতিমার। তবে এবার শহরে আরও এক বড় কাট আউট! সেখানে অবশ্য পুজো নয় সিনেমার পোস্টার ঘিরে হইচই। আজ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)পরিচালিত বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) অভিনীত ‘পারিয়া’ (Pariah)। পথকুকুরদের কথা বলবে এই ছবি, তাদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ নিয়েই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। গল্পের ভাবনার মতো এই ছবির প্রচারে টলিউড যে পদক্ষেপ নিল, তা বাংলায় কার্যত নজিরবিহীন। শহরের একটি শপিং মলের সামনে, ‘পারিয়া’-র প্রচারে তৈরি করা হয়েছিল নায়ক বিক্রমের একটি কাটআউট। বুধবার সেই ১১০ ফুটের কাটআউট দেখে হতবাক টালিগঞ্জ। রেকর্ড গড়লেন টলিউড অভিনেতা বিক্রম।

বক্স অফিস দখলের লড়াইয়ের মাঝে এবার অন্য যুদ্ধ শুরু। দক্ষিণ থেকে শুরু করে বলিউড (Bollywood),অনুরাগীদের বিশাল কাট আউট নিয়ে অলিখিত প্রতিযোগিতা রয়েছেই। দক্ষিণী ইন্ডাস্ট্রির ধাঁচে সাম্প্রতিককালে পাঠান বা জওয়ান সিনেমার কাট আউট নিয়ে চূড়ান্ত উন্মাদনা দেখা গেছে। এবার যেন সেই প্রতিযোগিতায় লেখাল বাংলা ইন্ডাস্ট্রিও! এখনও পর্যন্ত, ভারতে সবচেয়ে বড় কাটআউটের রেকর্ড রয়েছে কন্নড় অভিনেতা যশের। তাঁর জন্মদিনে, অভিনেতাকে শুভেচ্ছা জানানোর জন্য় ২৩৬ ফুটের একটি কাটআউট তৈরি করা হয়েছিল। দেশের বুকে এখনও পর্যন্ত সেটাই ‘সবচেয়ে বড়’। গত ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘সালার’ ছবির প্রচারের জন্য প্রভাসের একটি ১২০ ফুটের কাটআউট তৈরি করা হয়েছিল। তবে বাংলা বিনো দুনিয়ায় ১১০ ফুটের কাটআউট বেশ অভিনব।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...