Friday, June 19, 2026

মেসির নাম শুনেই মেজাজ হারালেন রোনাল্ডো, মাঠেই দিলেন উত্তর, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ফের লিওনেল মেসির নাম শুনে রেগে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। করলেন কুতসিত অঙ্গভঙ্গি। গতকাল মুখোমুখি হয়েছিলো আল-নাসের এবং আল-হিলাল। সেই ম্যাচে গোটা ৯০ মিনিট মাঠে থাকলেও, গোল করতে পারেনি আল-নাসের। আল-হিলালের কাছে ২-০ গোলে হারে রোনাল্ডোর দল। আর এই ম্যাচেই গ্যালারি থেকে উড়ে আসা মেসি-মেসি চিতকার। যা শুনে অঙ্গভঙ্গি করে উত্তর দেন সিআরসেভেন। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।

গতকাল ম্যাচে ৯০ মিনিট মাঠে ছিলেন রোনাল্ডো। কিন্তু তিনি কিছুই করতে পারেননি। আল হিলালের গোল লক্ষ্য করে চার বার শট নিয়েছিলেন, কিন্তু মাত্র একটি শট আল হিলালের গোলকিপার ইয়াসিন বোনুকে বাঁচাতে হয়। ফ্রি কিক থেকে তাঁর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরে হতাশায় বলে লাথি মেরে বসেন সিআর সেভেন। রেফারি হলুদ কার্ড দেখান পর্তুগিজ মহাতারকাকে।আর এরই মধ্যে রোনাল্ডোকে দেখে আল হিলাল সমর্থকরা গ্যালারি থেকে কটাক্ষ করতে শুরু করেন। মেসি-মেসি চিৎকার জুড়ে দেন। মেসি-মেসি ধ্বনিতেই মেজাজ হারান রোনাল্ডো। আল হিলাল সমর্থকদের দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে রোনাল্ডো বলতে থাকেন, “আমি এখানে খেলতে এসেছি। মেসি নন।”

আরও পড়ুন- ‘ছেলে এবং বৌমা সম্পর্ক রাখে না’, জাদেজার বিরুদ্ধে বি.স্ফোরক অভিযোগ তাঁর বাবার




Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...