ব্যাটিং ব্যর্থতা, কেরলের বিরুদ্ধে চাপে বাংলা

Date:

Share post:

কেরলের বিরুদ্ধে বোলিং ব্যর্থতার পর এবার ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলা । এদিন কেরলের ৩৬৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলার রান সংক্ষ্যা ৮ উইকেট হারিয়ে ১৭২। বাংলার হয়ে লড়াই করেন অভিমন্যু ঈশ্বরণ। কেরলের হয়ে একাই ৭ উইকেট নেন জলজ সাক্সেনা।

দ্বিতীয় দিনে ৪ উইকেটে ২৬৫ রানে ব্যাট করতে নেমে কেরলের ইনিংস শেষ হয় ৩৬৩। ১২৪ রান করেন সচিন বেবি। ইনিংস সাজান ১২টি চার ও ১টি ছক্কা দিয়ে। অক্ষয় করেন ১০৬ রান। ২০ রান করেন বসিল থাম্পি। বাংলার হয়ে ৪ উইকেট নেন শাহবাজ আহমেদ। ৩ উইকেট নেন অঙ্কিত মিশ্র। একটি করে উইকেট নেন সুরজ সিন্ধু জসওয়াল, আকাশ দীপ এবং করণ লাল।

জবাবে ব্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ব্যক্তিগত ৬ রানে ফিরে যান রনজ্যোত সিং খাইরা। ৪৩ রানে ১ উইকেট হারায় বাংলা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অভিমন্যু ইশ্বরণ ও সুদীপ ঘরামি। দুজন দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৪ রান। দলের রান যখন ১০৭, তখন ৯৩ বলে ৭২ রানে জলজের বলে আউট হন অভিমন্যু। সুদীপ করেন ৩৩ রান। ৬ রান করেন অধিনায়ক মনোজ তিওয়াড়ি। শূন্য রানে আউট হন অনুষ্টুপ মজুমদার। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন করণ লাল এবং সুরজ সিন্ধু জসওয়াল। ২৭ রানে অপরাজিত করণ। ৯ রানে অপরাজিত সুরজ। কেরলের হয়ে একাই ৭ উইকেট নেন জলজ সাক্সেনা। একটি উইকেট নেন নিধেশ।

আরও পড়ুন- অভিষেক ম্যাচে গোল ফেলিসিওর, নর্থইস্টের কাছে ৩-২ গোলে হার লাল-হলুদের



spot_img

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...