Saturday, April 4, 2026

সুস্থ আছেন মিঠুন, রবিবার বাড়ি ফেরার সম্ভাবনা: রাজ চক্রবর্তী

Date:

Share post:

শনিবার সকালেই অসুস্থতা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আচমকা অসুস্থতার খবর পেয়ে এদিন সকালে ৯টা নাগাদ মিঠুনকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।

হাসপাতাল সূত্রে জানা যায়, মিঠুন চক্রবর্তী এদিন সকালে হঠাৎ অনুভব করেন যে তাঁর ডান হাতে কিছুটা দুর্বলতা আছে, সেই খবর তাঁর ঘনিষ্ঠ মহলে ছড়িয়ে পড়ে। এরপর কোনওরকম ঝুঁকি না নিয়ে বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতালে নিয়ে আসেন সোহম। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন। আপাতত স্থিতিশীল আছেন তিনি। মাইল্ড স্ট্রোক হয়েছিল তাঁর। এমআরআই করা হয়েছে। এরপর তাঁকে নিউরো আইসিইউতে রাখা হয়। তবে পরবর্তীকালে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।

মিঠুন চক্রবর্তীকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান তাঁর সহ অভিনেত্রী দেবশ্রী রায়ও। হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন চক্রবর্তীকে কেবিনে স্থানান্তরিত করা হবে বলে জানালেন দেবশ্রী । এরপর মিঠুনকে দেখতে হাসপাতালে যান পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীও।

হাসপাতাল থেকে বেরিয়ে রাজ জানা, ”মিঠুনদার সঙ্গে কথা হল। উনি জানিয়েছেন, সুগার লেভেল বেড়ে গিয়েছিল। তবে কোনরকম ব্রেন স্ট্রোক হয়নি। এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন। সম্ভবত আগামীকাল (রবিবার) তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...