Wednesday, June 24, 2026

ফের কলকাঠি নাড়া শুরু পাক সেনার, বার্তা জেনারেল মুনিরের

Date:

Share post:

ক্ষমতা দখল করতে মরিয়া পাকিস্তানের ভু্ট্টো-শরিফ জোট। এবার তাই সাধারণ নির্বাচনের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ জোটের সংখ্যাগরিষ্ঠতার ছবি স্পষ্ট হতেই আসরে নামল পাকিস্তানের সেনাবাহিনী। নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো-জারদারির জোট সরকার চায় পাক সেনা। প্রতিবেশি এই দেশে স্বাধীনতার পর থেকে বরাবর প্রশাসনের ওপর সেনার প্রভাব স্পষ্ট। এবারেও সেই ভাবেই এই মুহূর্তে এগিয়ে থাকা ইমরান খানের নামে ভোটযুদ্ধে নামা নির্দল প্রার্থীদের ঠেকাতে সরাসরি ভোট ময়দানে পাক সেনাপ্রধান জেনারেল মুনির।

পাক সেনার ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’ (আইসিপিআর)-এর তরফে শনিবার সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। তাতে তিনি বলেছেন, নির্বাচন হারা-জেতার প্রতিযোগিতা নয়। এর মাধ্যমে মানুষের মতামত প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক নেতাদের উচিত প্রশাসনিক ক্ষেত্রে ও মানুষের কাজ করার জন্য ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করা উচিত।

পাশাপাশি তিনি সরাসরি প্রশাসনিক নেতৃত্বের চরিত্র নিয়ে বিবৃতিতে দাবি করেন। তাঁর কথায়, জাতির প্রয়োজন স্থিতিশীল নিয়ন্ত্রণ ও সদয় ছোঁয়া যাতে সাধারণ মানুষ নৈরাজ্য ও মেরুকরণ থেকে বেরিয়ে আসতে পারে। এই চরিত্র একটি ২৫ কোটির উন্নয়নশীল দেশকে মানায় না।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...