Saturday, April 4, 2026

ফরচুন সিটি মধ্যমগ্রামে চালু হল জাফরানি চেইন রেস্টুরেন্টের নতুন শাখা

Date:

Share post:

গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিসের উদ্যোগে ১০ ফেব্রুয়ারি, শনিবার ফরচুন সিটি মধ্যমগ্রামে চালু হল জাফরানি চেইন রেস্টুরেন্টের নতুন শাখা। এর উদ্বোধন করেন মধ্যমগ্ৰাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। উপস্থিত ছিলেন গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিসের এমডি প্রণব বিশ্বাস, ফরচুন সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং জাফরানির আধিকারিকরা। জাফরানির সুস্বাদু খাবার দামেও যেমন সস্তা , তেমনি স্বাদে গন্ধে অনন্য।

এখানে আছে নানান স্বাদের খাবার। বিরিয়ানি, তন্দুরি, চাইনিজ, মোগলাইয়ের পাশাপাশি চিকেন , মটনের নানান পদের স্বাদ এখন হাতের মুঠোয় ফরচুন সিটি মধ্যমগ্রামের আবাসিকদের। এই জাফরানির নতুন শাখা সম্পর্কে গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিসের এমডি প্রণব বিশ্বাস বলেন, জাফরানির যে ঐতিহ্য ও গুনমান তার স্বাদ এখন পাবেন ফরচুন সিটির আবাসিকরা। আমরা আমাদের সাধ্যমতো নানান স্বাদের খাবার এখানকার আবাসিকদের কাছে পৌঁছে দিতে চাই।

এমনকী, সবই মিলবে ন্যায্য দামে। এদের সঙ্গে আমাদের গাঁটছড়া দীর্ঘদিনের। আমরাও খুশি এখানে জাফরানির আউটলেট খুলতে পেরে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিসের উদ্যোগে এই ফরচুন সিটিতেই ইমোহা পরিষেবা শুরু হয়। যার মাধ্যমে এখানকার প্রবীণ আবাসিকরা ঘরে বসেই যে কোনও চিকিৎসা পরিষেবা পাবেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...