Saturday, April 4, 2026

পুলিশি তৎপরতায় দিল্লি এয়ারপোর্ট থেকে উদ্ধার ধূপগুড়ির নাবালিকা, প্রেম না পাচার!

Date:

Share post:

আর কয়েকদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে। একই দিন ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে’ সরস্বতী পুজো। আর তার আগেই প্রেম ভেঙে চুরমার ধূপগুড়ির (Dhupguri) ক্লাস ইলেভেনের স্কুলছাত্রীর। রাজধানী পৌঁছেও পুলিশের (Police) জালে পড়ে ফের ফিরে আসতে হয় বাংলায়। এখন তার ঠাঁই হয়েছে একটি সরকারি হোমে।

মোবাইলে ভিডিও গেম খেলতে গিয়ে হরিয়ানার এক যুবকের সঙ্গে পরিচয় বারোঘড়িয়ার কৃষক পরিবারের ১৭ বছরের মেয়ের। ক্রমশ গভীর হয় বন্ধুত্ব। প্রেমিকের পরামর্শেই দিল্লি যাওয়ার পরিকল্পনা করে সে। কারণ, তরুণ জানান, তিনি দিল্লি থাকেন। গত বৃহস্পতিবার, পড়তে গিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায় মেয়েটি। দীর্ঘক্ষণ মেয়ে না ফেরায় ধূপগুড়ি (Dhupguri) থানায় ছোটে পরিবার।

অভিযোগ পেয়েই পদক্ষেপ করে ধূপগুড়ি থানার পুলিশ। নাবালিকার মোবাইল নম্বর ট্র্যাবক করতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। সকালে ধূপগুড়িতে ছিল যে মেয়ে সন্ধেয় সে মাঝ আকাশে। আর কিছুক্ষণের মধ্যেই সে নামবে দিল্লিতে। চিন্তায় পড়ে যায় পুলিশ। যোগাযোগ করা হয় দিল্লি পুলিশ আর এয়ারপোর্ট অথরিটির সঙ্গে। প্লেন ল্যান্ড করার পরেই দিল্লি বিমানবন্দরের বাইরেই তাকে আটক করে পুলিশ। মেয়েটিকে উদ্ধার করে শনিবার ধূপগুড়ি থানায় নিয়ে আসা হয়। রবিবার তাঁর ঠাঁই হয়েছে জলপাইগুড়ির সরকারি হোমে।

এখন সেই প্রেমিক খোঁজ করছে পুলিশ। কিন্তু যার ভরসায় মায়ের অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার টাকা নিয়ে পাঠায়, ধূপগুড়ি থেকে ট্যাক্সি করে বাগডোগরা গিয়ে প্লেন ধরে দিল্লি পাড়ি দিল, সেই তরুণের কোনও খোঁজ নেই। ফোন বন্ধ। এবার তাঁর সন্ধানে নেমেছে ধূপগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় পাচারচক্রের জড়িয়ে থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে, ঘটনা পরম্পরায় ট্রমার মধ্যে রয়েছে নাবালিকা। সে স্বাভাবিক হলে তার সঙ্গে কথা বলবেন পুলিশ আধিকারিকরা। তবে, পুলিশের তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছে পরিবার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...