Sunday, June 21, 2026

দলের খেলায় খুশি নন কুয়াদ্রাত, ম্যাচ শেষ কী বললেন লাল-হলুদ কোচ ?

Date:

Share post:

গতকাল নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারে ইস্টবেঙ্গল এফসি। প্রথম থেকেই গোল হজম করে চাপে পড়ে যায় কার্লোস কুয়াদ্রাতের দল। শেষমেশ নর্থইস্টের কাছে ৩-২ গোলে হারে লাল-হলুদ ব্রিগেড। ডার্বিতে যে দল নামিয়েছিলেন কুয়াদ্রাত, নর্থইস্টের বিরুদ্ধে একই দল নামান তিনি। তবুও ডার্বির মতন লড়াই দিতে পারেননি ক্লেটন সিল্ভা, নন্দকুমাররা। আর দলের হারে অখুশি ইস্টবেঙ্গল কোচ। ম্যাচ শেষে সেকথা জানাতে ভুললেন না তিনি।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেন, “ আমরা ডার্বির দলই নামিয়েছিলাম। কারণ, এই ফুটবলারেরাই সব থেকে বেশিক্ষণ মাঠে খেলেছে। তারপরেও শুরুতে আমরা জোড়া গোল খেয়েছি। দুটোই রক্ষণের ভুলে হয়েছে। এভাবে গোল খাওয়া আমাদের উচিত হয়নি। আমার রাগ কমছে না। ভেবেছিলাম, এই ধরনের ভুল করব না। কিন্তু মাঠে নেমে সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। কিন্তু যেভাবে গোল দুটো খেয়েছি সেটা মেনে নিতে পারছি না।” এরপরই তিনি বলেন, “ দুটো গোল খাওয়ার পরেও আমার বিশ্বাস ছিল যে আমরা খেলায় ফিরব। গোল করব। করেওছিলাম। কিন্তু তারপরেই আবার গোল খেয়ে গেলাম। দুটো গোল থেকে ফিরতে পারতাম। কিন্তু তিন নম্বর গোলটাই আমাদের হারিয়ে দিল।”

এদিকে গতকাল নর্থইস্টের বিরুদ্ধে দুই নতুন বিদেশি, ফেলিসিও এবং ভিক্টর ভাসকোয়েজকে নামান কুয়াদ্রাত। মাঠে নেমে গোল করেন ফেলিসিও। দুই ন্তুন বিদেশির খেলা কেমন লাগলো? জবাবে কুয়াদ্রাত বলেন, “ ভিক্টর আর ফেলিসিওকে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নামাতে চেয়েছিলাম। তবে এটাও দেখতে হত যে ওদের যেন চোট না লাগে। সেই কারণেই শেষ দিকে নামিয়েছি। ফেলিসিও গোল করেছে। ভিক্টরও ভাল খেলেছে। ওদের খেলায় আমি খুশি। আশা করছি দ্রুত দলের সঙ্গে ওরা মানিয়ে নেবে।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...