Saturday, April 4, 2026

সোমে আরামবাগে প্রশাসনিক সভা-পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর, সঙ্গে দেব

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এর আগে জেলা সফর বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী। পরীক্ষা শেষ হতেই সোমবার ফের হুগলি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর সঙ্গী হচ্ছেন ঘাটালের সাংসদ-অভিনেতা দেব (Dev)। সেদিন আরামবাগে রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান। জেলায় অনেক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। তাঁর এই জেলাসফর ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ধারাবাহিকভাবে জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করে থাকেন। বর্ধমানের পর তিনি সম্প্রতি গিয়েছিলেন উত্তরের জেলা-সহ মুর্শিদাবাদ ও নদিয়ায়। হাওড়ায় প্রশাসনিক সভা ও পরিষেবা প্রধান অনুষ্ঠান করেছেন।

এবার নজরে হুগলি (Hoogli)। সেইমতো সোমবার হুগলি জেলার আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আরামবাগের কালীপুরে ওই সভা হবে। এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী হচ্ছেন সাংসদ-অভিনেতা দেব। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন দেব। সম্প্রতি কিছু বিষয় নিয়ে তিনি অভিমান করেছিলেন বলে সূত্রের খবর। বৈঠকের পরেই হাসিমুখে দেব জানান, “আমি চাইলেও রাজনীতি আমায় ছাড়বে না”। ঘাটালের যে তৃণমূল নেতা শঙ্কর দলুইকে নিয়ে দেবের সমস্যা ছিল, রবিবারই তাঁকে পদ থেকে সরিয়ে সে জায়গায় অন্য নেতাকে দায়িত্ব দিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে আরামবাগের সভায় মুখ্যমন্ত্রী সঙ্গে দেবের উপস্থিতি নিঃসন্দেহে অন্য মাত্রা যোগ করে।

আরও পড়ুন-দাদাদের পর ব্যর্থ ভাইয়েরাও, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ট্রফি হাতছাড়া টিম ইন্ডিয়া

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...