Thursday, June 25, 2026

শহরে মিঠুনপুত্র, মিমোর সঙ্গে খোশমেজাজে গল্পে মাতলেন মহাগুরু!

Date:

Share post:

বাবাকে দেখতে কলকাতায় হাজির মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী (Mithun Chakraborty elder son Mahakshay Chakraborty)। শনিবার শারীরিক অসুস্থতার নিয়ে শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ডিস্কো ড্যান্সার’। প্রাথমিকভাবে তাঁকে নিয়ে আশঙ্কা তৈরি হলেও আপাতত তিনি স্থিতিশীল বলেই চিকিৎসকরা জানাচ্ছেন। রবিবার হাসপাতালে পৌঁছে বাবার সঙ্গে দেখা করেন মিমো (Mimo)। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হয় বলে খবর।

শনিবার ‘শাস্ত্রী’ ছবির শুটিং করতে বেরোনোর আগে অসুস্থ বোধ করেন মিঠুন (Mithun Chakraborty)। এরপরই জানা যায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেতা। শনিবার রাতেই বর্ষীয়ান অভিনেতাকে দেখতে হাসপাতালে যান সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly), দেবশ্রী রায় (Debashree Roy), দেব (Dev), সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী সহ অন্যান্যরা। সূত্রের খবর শনিবার অনেক রাতে কলকাতায় আসেন মিমো। এরপর আজ সকালেই হাসপাতালে পৌঁছে মিঠুনের শারীরিক অবস্থার খোঁজ নেন। পিতা-পুত্রের সাক্ষাতের সময় সঙ্গে ছিলেন টলিপাড়ার প্রযোজক অতনু রায়চৌধুরী। তিনি জানাচ্ছেন ‘শাস্ত্রী’ ছবির শুটিং নিয়েও ছেলের সঙ্গে আলোচনা করেন মিঠুন। অনেকে মনে করছেন আজকের এমআরআই এবং অন্যান্য ব্লাড রিপোর্ট স্বাভাবিক থাকলে হয়তো বিকেলের দিকে মহাতারকাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। যদিও এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...