Saturday, June 13, 2026

সারা দেশে এই প্রথমবার ১৩টি আঞ্চলিক ভাষায় হবে কনস্টেবল নিয়োগ পরীক্ষা

Date:

Share post:

এবার বাংলা ভাষাতেও দেওয়া যাবে সিআইএসএফের কনস্টেবল নিয়োগ পরীক্ষা ৷ সারা দেশে এই প্রথমবার ১৩টি আঞ্চলিক ভাষায় হবে এই পরীক্ষা ৷ কনস্টেবল (জিডি) পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (সিএপিএফ) আধিকারিকদের নিয়োগ করা হবে ৷ যাঁরা হিন্দি বা ইংরেজিতে পারদর্শী নন, তাঁদের জন্য এই পরীক্ষা পদ্ধতিকে সহজ করে তোলা হয়েছে । এবার প্রার্থীরা হিন্দি বা ইংরেজি ছাড়াও ১৩টি অন্যান্য আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা দিতে পারবেন ৷

কেন্দ্রের কনস্টেবল (জিডি) পরীক্ষাটি ২০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ অনুষ্ঠিত হবে ৷ দেশব্যাপী ১২৮টি কেন্দ্রে প্রায় ৪৮ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় অংশ নেবেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি দিয়ে আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে ৷ এই বিবৃতিতে বলা হয়েছে, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ নিয়োগের জন্য হিন্দি এবং ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় কনস্টেবল (জিডি) পরীক্ষা নেওয়া হবে ।

স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, “এই পরীক্ষায় বিভিন্ন রাজ্যের যুবকদের অংশগ্রহণ বাড়ানো এবং পরীক্ষা প্রক্রিয়াটিকে আরও সহজতর করতে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরীক্ষা গ্রহণকারী ১৩টি আঞ্চলিক ভাষার মধ্যে রয়েছে অসমীয়া, বাংলা, গুজরাটি, মারাঠি, মালায়লাম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি ।মন্ত্রক জানিয়েছে, স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) দ্বারা অনুষ্ঠিত হবে কনস্টেবল (জিডি) পরীক্ষাটি ৷ সারা দেশ থেকে লক্ষ লক্ষ তরুণ-তরুণী এই পরীক্ষায় অংশ নেবেন । এই সিদ্ধান্তটি দেশব্যাপী লক্ষ লক্ষ তরুণদের তাদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে সাহায্য করবে ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...