Saturday, April 4, 2026

সন্দেশখালির পথে রাজ্যপালের কনভয় ঘিরে বি.ক্ষোভ গ্রামবাসীদের

Date:

Share post:

কেরল সফর কাটছাঁট করে সন্দেশখালির উদ্দেশ্যে ছুটে এসেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ, সোমবার কেরল থেকে কলকাতা বিমানবন্দরে পা রেখে সোজা সন্দেশখালির পথে রওনা হন রাজ্যপাল। কিন্তু মাঝপথে বাধার মুখে পড়তে হল তাঁকে।

কেন্দ্রের মোদি সরকারের বিমাতৃসুলভ আচরণ ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা। মমতা বন্দোপাধ্যায় সরকার ২১ ফেব্রুয়ারির মধ্যে রাজকোষ থেকে সমস্ত ভুক্তভোগীদের বকেয়া মিটিয়ে দেবেন। যদিও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ চলছেই।

১০০ দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে সোমবার মিনাখাঁর বামনবাজারের কাছে তাঁর কনভয় আটকানো হল। কালো পতাকা, প্ল্যাকার্ড নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। ফলে বেশ কিছুক্ষণ আটকে পড়েন তিনি। যদিও তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা, গ্যাসের মূল্যবৃদ্ধি-সহ একাধিক দাবিতে মিনাখাঁয় বাসন্তী হাইওয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেই বিক্ষোভের মুখে পড়ে রাজ্যপালের কনভয়। এই ঘটনায় বেশ কিছুক্ষণ আটকে ছিলেন তিনি। পরে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে নিরাপদে বেরিয়ে যান রাজ্যপাল।

আরও পড়ুন- আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মিঠুন

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...