Friday, April 3, 2026

হস্টেলের ছাদ থেকে মরণঝাঁপ! এইমসে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ফের এইমসে (AIIMS) ছাত্র মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হস্টেলের (Hostel) ছাদ থেকে ঝাঁপ দিয়ে ওই পড়ুয়া আত্মঘাতী (Suicide) হয়েছেন বলে খবর। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিলাসপুরের এইমসের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম পরীক্ষিত (২০)। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দরের বাসিন্দা ছিলেন তিনি। এইমসে ছাত্র মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগ। তবে দেশের একাধিক হাই প্রোফাইল শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার ছাত্র মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। লেখাপড়ার পাশাপাশি পড়ুয়াদের মানসিক বিকাশে জোর দেওয়ার কথা বারবার বলা হলেও ফের এমন ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন পরীক্ষিত। তাঁর বাবা-মা দু’জনেই পেশায় চিকিৎসক। রবিবার পড়ুয়ার ঝাঁপ দেওয়ার বিষয়টি নজরে আসতেই তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালের আপৎকালীন বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপরই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর খবর পেয়ে পরীক্ষিতের বাবা-মাও হাসপাতালে পৌঁছন। তবে ঠিক কী কারণে পরীক্ষিত এমন কঠিন সিদ্ধান্ত নিল তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পরীক্ষিতের রুমমেটের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, রবিবার সকালে তাঁর সঙ্গে ঘরের ভিতরেই ছিলেন পরীক্ষিত। সকাল ১১টা ২০ মিনিটে বাথরুম যাওয়ার নাম করে ঘর থেকে হঠাৎ করেই বেরিয়ে যান। পরীক্ষিতের রুমমেটের দাবি, পাঁচ মিনিট পর জোর শব্দ শুনতে পান তিনি। বাইরে বেরিয়ে দেখেন পরীক্ষিত হস্টেল থেকে ঝাঁপ দিয়েছেন। তবে তাঁর মৃত্যুর পিছনে আসল কারণ কী তা এখনও জানা যায়নি। পরীক্ষিতের রুমমেট ছাড়াও অন্যান্য পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে কথা বলে মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে পড়ুয়ার ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে। রিপোর্ট হাতে এলেই সব সত্য জানা যাবে বলে মত পুলিশের। তবে পড়ুয়ার ঘর থেকে মেলেনি সুইসাইড নোটও।

 

 

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...