Saturday, April 4, 2026

রাতের অন্ধকারে গলার নলি কেটে খুন ব্যবসায়ী! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

গলার নলি কেটে এক ব্যবসায়ীকে (Businessman) খুনের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার (Nadia) করিমপুর। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বাড়ি ফেরার পথে এক অন্ধকার গলিতে দুলাল বিশ্বাস (৬২) নামে ওই ব্যবসায়ীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তবে কেন তাঁকে খুন করা হল, এর পিছনে কী ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ৮টা নাগাদ করিমপুর থানা এলাকার কানাইখালি বাজার থেকে নিত্যদিনের কাজ সেরে ফিরছিলেন দুলাল। হেঁটেই বাড়ি ফিরছিলেন তিনি। এরপর গোপালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মোড় পেরিয়ে গলির রাস্তা ধরতেই বিপত্তি। গলির রাস্তা অন্ধকার থাকার সুযোগ নিয়ে সেখানেই পিছন থেকে তাঁর উপর আক্রমণ অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। এদিকে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তির নলি কেটে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে করিমপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই থমথমে এলাকা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। তিনি আরও জানান, স্থানীয়দের থেকে খবর নিয়ে জানা গিয়েছে জানা গিয়েছে, কানাইখালি বাজারে দীর্ঘদিন ধরে সুদের কারবার করতেন দুলাল। পাওনা আদায়ের বচসার জেরেই তাঁর উপর হামলা চালানো হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...