Saturday, April 4, 2026

জাতীয় চলচ্চিত্র উৎসবের খেতাব থেকে ছেঁটে ফেলা হল ইন্দিরা গান্ধীর নাম

Date:

Share post:

নাম রাজনীতি নিয়ে বারবার বিভিন্ন রাজ্যকে বঞ্চনায় রাখার রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার নাম রাজনীতির শিকার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। জাতীয় খেতাব থেকে ছেঁটে ফেলা হল ইন্দিরা গান্ধীর নাম। সেই সঙ্গে খেতাবের নাম থেকে বাদ পড়ল প্রয়াত অভিনেত্রী নার্গিসের নামও।

জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা নবীন পরিচালকের জন্য ‘ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ডস ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর’ নামে একটি পুরস্কার প্রচলিত ছিল। এবার সেই খেতাবের নাম থেকে ইন্দিরা গান্ধীর নাম ছেঁটে ফেলে নতুন নাম দেওয়া হল ‘বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর’। পাশাপাশি দেশের সম্প্রীতি রক্ষায় শ্রেষ্ঠ খেতাবের নাম থেকে অভিনেত্রী নার্গিসের নাম শুধু ছেঁটেই ফেলা হয়নি, খেতাবটির মূল উদ্দেশ্যকেই বদলে ফেলা হয়েছে। নতুন খেতাবের নামকরণ করা হয়েছে ‘বেস্ট ফিচার ফিল্ম প্রোমোটিং ন্যাশানাল, সোশ্যাল অ্যান্ড এনভারনমেন্টাল ভ্যালুজ’।

চলচ্চিত্র জগতে জাতীয় স্তরে খেতাবের নামের পরিবর্তন নিয়ে করোনা পরিস্থিতির অজুহাত দিলেও আদতে দেশের গোটা ফিল্ম জগৎ সেই পরিস্থিতিকে কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে লাভের মুখ দেখতে শুরু করেছে। সেই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের নাম পরিবর্তন এবং তার ধরন দেখলে স্পষ্ট ঐতিহ্যকে নষ্ট করাই এই সরকারের উদ্দেশ্য।

করোনা পরিস্থিতির দোহাই দিলেও বেশ কিছু খেতাবের পুরস্কার মূল্য বাড়ানো হয়েছে। আবার বেশ কিছু পুরস্কারকে একত্রিত করে বেশ কিছু বিভাগকে তুলেই দেওয়া হয়েছে। আবার যেমন নার্গিসের নামে প্রদত্ত খেতাবটিকে অন্য একটি খেতাবের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...