Tuesday, June 23, 2026

এক ইনিংসে ৮ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডে অ্যালেক্স ক্যারির

Date:

Share post:

ছবিটা একবার ভাবুন। সাউথ অস্ট্রেলিয়ার বোলাররা বল করছেন আর তা কুইন্সল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাট ছুঁয়ে আশ্রয় নিচ্ছে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে। অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে এমন দৃশ্য দেখা গেল ৮ বার। আর এতেই মার্শ কাপের ম্যাচটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়া জাতীয় দলের উইকেটকিপার ক্যারি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মার্শ কাপ। সেই টুর্নামেন্টেই আজ কুইন্সল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারির সাউথ অস্ট্রেলিয়া। ক্যারির গ্লাভসের সৌজন্যে কুইন্সল্যান্ডকে ২১৮ রানে অলআউট করে লক্ষ্যটা ৪৪.১ ওভারেই পেরিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়া। দলের পেসার জর্ডান বাকিংহাম ৪১ রানে পেয়েছেন ৬ উইকেট। বাকিংহামের বলেই ৫টি ক্যাচ নিয়েছেন ক্যারি।

ইতিহাসের তৃতীয় উইকেটকিপার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ইনিংসে ৮টি ক্যাচ নিলেন ক্যারি। ১৯৮২ সালে ইংল্যান্ডের বেনসন অ্যান্ড হেজেস কাপে কম্বাইন্ড ইউনিভার্সিটির বিপক্ষে ৮টি ক্যাচ নিয়েছিলেন সমারসেটের ডেরেক টেলর।

১৯ বছর পর ২০০১ সালে ইংল্যান্ডেরই চেল্টেনহাম ও গ্লস্টার ট্রফিতে হার্টফোর্ডশায়ারের বিপক্ষে ৮ ক্যাচ নিয়ে টেলরের রেকর্ড ছুঁয়ে ফেলেন উস্টারশায়ারের জেমস পাইপ। এরপর আজ তৃতীয় উইকেটকিপার হিসেবে ক্যারির ৮ ক্যাচ নেওয়ার এই কীর্তি।

ইনিংসে ৮ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডে অ্যালেক্স ক্যারির

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...