Monday, April 6, 2026

হাতে লেখা ৩২৭ ফুট চিঠি! সংরক্ষণের দাবি তুলছেন আসানসোলের প্রেমিক অনুপম

Date:

Share post:

জীবনে ভালবাসা এসেছিল বটে, তবে তা অন্যত্র চলে যেতেও খুব একটা বেশি সময় নেয়নি। তাই বলে কি অনুভূতিদের বিদায়টাও বাধ্যতামূলক? বোধহয় না। আর সেই কারণে প্রেমিকা চলে যাওয়ার কষ্ট যন্ত্রণাকে কাগজের পাতায় লিখতে শুরু করেছিলেন আসানসোলের প্রেমিক অনুপম ঘোষাল (Anupam Ghoshal)। একসময় সাংবাদিকতা করেছেন তাই লেখালেখিতে বরাবরই পটু তিনি। প্রেমিকা পারমিতা ২০০০ সালে তাঁকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে ‘সুইসাইড নোট’ লিখতে শুরু করেন অনুপম (Anupam Ghosal)। কিন্তু সেই লেখা যে এতটা দীর্ঘ হয়ে যাবে সেটা তিনি কল্পনা করতে পারেননি। প্রায় ৩২৭ ফুট চিঠি লিখে সকলকে তাক লাগিয়েছেন আসানসোলের (Asansole) বার্নপুর রোডের বাসিন্দা।

মনের কথা লিখতে লিখতে এভাবে যে অসাধারণ সাহিত্য সৃষ্টি করে ফেলবেন তিনি তা কখনওই ভাবেননি। বর্তমানে কলকাতার দুটি বড় পাবলিশার্স এই চিঠিকে বই হিসেবে প্রকাশ করেছে। সেই বই আবার বইমেলাতে বিক্রিও হয়েছে। কিন্তু দিনে দিনে মূল চিঠিটি যে নষ্ট হয়ে যাচ্ছে। এত বড় চিঠি রাখা তাঁর একার পক্ষেও সম্ভব নয় বলে জানিয়েছেন অনুপম ঘোষাল। তাই তিনি চাইছেন সরকার যদি উদ্যোগী হয়ে এই চিঠি সংরক্ষণের ব্যবস্থা করে তাহলে এই সৃষ্টি বেঁচে থাকতে পারে। পাশাপাশি ভালোবাসা দিনে প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশ্যে তিনি বলেন যে, ভালবাসা জীবনে আসবে বা যাবে।এর থেকে খারাপ কিছু হবে না। কিন্তু এমন সৃষ্টিশীল কিছু করা দরকার যেটা পৃথিবীর বুকে অমর হয়ে থেকে যাবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...