Monday, June 22, 2026

চড়ছে আন্দোলনের পারদ! ১৬ ফেব্রুয়ারি ভারত বনধের ডাক কৃষক সংগঠনের

Date:

Share post:

কেন্দ্রের মোদি সরকারের (Modi কাছে একাধিক দাবি পূরণই লক্ষ্য। সেই টার্গেট নিয়েই এবার দিল্লি চলো অভিযানের পর এবার দেশজুড়ে বনধের ডাক কৃষক সংগঠন-সহ সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের। আগামী ১৬ ফেব্রুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে কৃষক সংগঠনগুলি দেশজুড়ে বনধের ডাক দিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার কৃষকদের দিল্লি চলো অভিযানের মাঝেই সংযুক্ত কিষাণ মোর্চা ও অন্যান্য সংগঠনগুলির তরফে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারী সমস্ত কৃষকদের এই বনধে সামিল হতে বলা হয়েছে।

কেন্দ্রের কাছে কৃষক ও ট্রেড ইউনিয়নের মূল দাবি হল, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপির আইন তৈরি, কৃষকদের জন্য পেনশন, পুরনো পেনশন প্রকল্প চালু ও শ্রম আইনের সংশোধনী প্রত্যাহার। এছাড়াও সরকার অধীনস্থ সংস্থাগুলির বেসরকারিকরণ বন্ধ, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ, নিশ্চিত কর্মসংস্থান ইত্যাদির দাবিও জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে। পাশাপাশি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমকেও শক্তপোক্ত করার দাবি জানিয়েছেন কৃষকরা।

সংগঠনের তরফে আরও জানানো হয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বনধ পালন করা হবে। ভোর ৬টা থেকে বিকেল ৪টে অবধি বনধ হবে। তবে এই বনধ শান্তিপূর্ণ হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সাফ জানানো হয়েছে এদিন যান চলাচল একেবারে স্তব্ধ করে দিতে পারে তাঁরা। শুক্রবার সমস্ত হাইওয়ে ও জাতীয় সড়কগুলিতে দুপুর ১২টা থেকে ৪টে অবধি চাক্কা জ্যামের পাশাপাশি পাঞ্জাবে ৪ ঘণ্টার জন্য জাতীয় সড়ক বন্ধ রাখা হবে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবায় বনধের কোনও প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে।

 

 

 

 

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...