Saturday, June 6, 2026

লাঠি-বন্দুকও ধরেন, আবার ওরাই শিশুদের শিক্ষিকা ‘সরস্বতী’

Date:

Share post:

বাঙালির তো বারো মাসে তেরো পার্বন। আর সেই সব উৎসবে সবাই যখন আনন্দে মেতে ওঠে তখন সবার আনন্দ নিশ্চিত করতে পথে পথে সজাগ থাকে রাজ্য পুলিশ। পার্বনে সামিল না হতে পারলেও সেই পুলিশ কর্মীরাই আবার সমাজে শিক্ষকের ভূমিকায় এসে দাঁড়ান! সরস্বতী পুজোর দিন পুলিশের সেই ‘সরস্বতী’দের কুর্নিশ রাজ্য পুলিশের।

পূর্ব বর্ধমান জেলার পুলিশ লাইনে প্রায় ৩০ বছর ধরে অবৈতনিক স্কুল চালান মহিলা পুলিশ কর্মীরা। একদিকে প্রতিদিনের আইন শৃঙ্খলা রক্ষার কাজ, পুলিশের অতিরিক্ত দায় দ্বায়িত্ব সামলান ওঁরা। তারপরেও সময় বের করে পড়ান এলাকার শিশুদের। এই স্কুলে কেজি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হয়।

বর্ধমান পুলিশের মহুয়া ভট্টাচার্য, মামণি বিশ্বাস, রাণু ঘোষ, চায়না মন্ডল, সাগিরা খাতুন, পূর্ণিমা দাঁ, প্রিয়াঙ্কা দাস বল বর্তমানে এই স্কুলটি চালান। এঁদের মধ্যে কেউ কনস্টেবল, কেউ হোমগার্ড, কেউ সিভিক ভলান্টিয়ার আবার কেউ এনভিএফ। তবে পূর্ব বর্ধমান লাইন্স ফ্রি স্কুলে সবার পরিচয় ওরা শিক্ষক। সরস্বতী পুজোর দিন পুলিশের সেই কর্মীদের উদ্যোগকে সোশ্যাল মিডিয়ায় সম্মান জানাচ্ছে রাজ্য পুলিশ।

Related articles

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...