Saturday, June 27, 2026

লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে এবার সংসদের কমিটি থেকেও ইস্তফা যাদবপুরের সাংসদ মিমির

Date:

Share post:

সংসদের দুটি স্ট্যান্ডি কমিটি থেকে এবার ইস্তফা দিলেন যাদবপুরের তারকা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সূত্রের খবর, লোকসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে হাইভোল্টেজ যাদবপুর কেন্দ্রে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রার্থী করে তৃণমূল। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাৎ, বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হন তিনি।

সংসদের শিল্পবিষয়ক স্ট্যান্ডিং কমিটি ও শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য করা হয় মিমিকে। কিন্তু চব্বিশের লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে দুটি কমিটি থেকেই এবার ইস্তফা দিয়েছেন তিনি। সম্প্রতি তাঁর সংসদীয় এলাকার নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদও ছাড়েন মিমি। কেন?

এদিকে গত ৫ বছরে সংসদের মিমির উপস্থিতির হার শূন্য। এমনকী, নিজের সংসদীয় এলাকা যাদবপুরেও খুব একটা সময় দেননি অভিনেত্রী -সাংসদ, দলের অন্দরেই মিমিকে কেন্দ্র করে এমন অভিযোগ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...