Friday, April 3, 2026

চোপড়ায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃ.ত্যু! কারণ অনুসন্ধানে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল

Date:

Share post:

চোপড়ায় মাটি ধ্বসে মৃত চার শিশুর ঘটনা খতিয়ে দেখতে বুধবার রাতে চেতনাগছ গ্রামে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তুলিকা দাস, সুদেষ্ণা রায়, অনন্যা চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, সোমবার চেতনাগছ গ্রামে সীমান্ত এলাকায় নিকাশীনালার খননকার্য চলাকালীন মাটি ধ্বসে চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। তবে ওই এলাকার কার অনুমতিতে নিকাশীনালা খোঁড়া হচ্ছিল, তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা। এনিয়ে ইতিমধ্যে বিএসএফের গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন- সংযুক্ত আরব আমিরশাহীতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মোদির

ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি এদিন পরিবারের সাথে দেখা করে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। এদিন রাজ্য কমিশনের প্রতিনিধিদের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত শিশুদের পরিবারের সদস্যরা। এদিন কমিশনের সদস্যা অনন্যা চট্টোপাধ্যায় জানান, কোনও ভাবেই এই গাফিলতি মানা সম্ভব নয়। কেন্দ্রীয় বাহিনীর ঔদ্ধত্য এতটাই বেশি যে জেলা প্রশাসনের অনুমতিও নেওয়া হয়নি এত বড় গর্ত তৈরির জন্য। অন্যদিকে কমিশনের প্রধান তুলিকা দাস জানান, যেখানে সবসময় বাচ্চারা খেলে সেখানে এত দায়িত্বজ্ঞানহীন ভাবে কাজ করতে পারে না বিএসএফ। বিএসএফ-এর কাছে এই বিষয়ের কারন জানতে চাওয়া হবে। আগামী দিনে তারা কি ধরনের ব্যবস্থা নেবেন এই সব কাজের ক্ষেত্রে সেবিষয়েও জবাব চাওয়া হবে। রাজ্যপাল কেন চোপড়ার এই মর্মান্তিক ঘটনার পর এলেন না সেই বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হবে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...