Monday, April 6, 2026

গোয়াকে হারিয়ে কী বললেন বাগান কোচ হাবাস?

Date:

Share post:

ফের জয়ের রাস্তায় মোহনবাগান সুপার জায়েন্ট। গতকাল এফসি গোয়াকে ১-০ গোলে হারায় আন্তোনিয়ো লোপেজ হাবাসের দল। লেগের প্রথম ম্যাচে এই গোয়ার কাছেই ৪-১ গোলে হেরেছিলো সবুজ-মেরুন। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়েছে দল। আর দলের এই জয়টাই নাকি দরকার ছিলো, এমনটাই মনে করছেন বাগান কোচ হাবাস।

ম্যাচ শেষে হাবাস বলেন, “এই জয় খুবই দরকার ছিল। কারণ, এফসি গোয়া এক নম্বর দল, যাদের কেউ হারাতে পারেনি। তাছাড়া দলটা এখন ক্রমশ উন্নতি করতে শুরু করেছে। এখানে আমরা জেতার সম্ভাবনা নিয়েই এসেছিলাম। সম্প্রতি ওরা একটা ম্যাচেও হারেনি। অবশেষে আমাদের কাছেই হারল।” এদিকে দল ম্যাচ জিতলেও গোয়া যে ভালো খেলেছে তা মানছেন হাবাস। এই নিয়ে বাগান কোচ বলেন, “ প্রথমার্ধে গোয়া আমাদের চেয়ে ভাল খেলেছে। তারপরে আমরা দলে কয়েকটি পরিবর্তন করি। তাতে দল আরও ভাল খেলে। ফলে দ্বিতীয়ার্ধে আমরা গোল পাই এবং ম্যাচটা জিতি। দ্বিতীয়ার্ধে দল অনেক শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলে এবং গোলের সুযোগও তৈরি করে। আমরা শক্তি বজায় রাখতে পেরেছি। এটাই এই জয়ের জন্য খুবই জরুরি ছিল। দলের তরুণ খেলোয়াড়দের জন্য আমাদের শক্তি বজায় রাখা সম্ভব হচ্ছে।”

আরও পড়ুন- খোদ কলকাতার অভিজাত আবাসনের ৩৭ তলা থেকে মরণঝাঁপ প্রৌঢ়ার

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...