Monday, April 13, 2026

রঞ্জিট্রফির গুরুত্বহীন ম্যাচে দাপট বাংলার

Date:

Share post:

রঞ্জিট্রফির গুরুত্বহীন ম্যাচে প্রথম দিনের শেষে দাপট বাংলার। দিনের শেষে বাংলার রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ১১১। বাংলার হয়ে ব্যাট হাতে দাপট অভিমন্যু ঈশ্বরণের। ৪৮ রানে অপরাজিত তিনি। ১৩ রানে অপরাজিত অনুষ্টুপ মজুমদার। বল হাতে দাপট মুকেশ কুমার এবং সুরজ সিন্ধু জয়সওয়ালের। ভারতীয় দলে ছিলেন মুকেশ। কিন্তু তৃতীয় টেস্টে প্রথম একাদশে তিনি নেই। সেই কারণে বাংলার হয়ে খেলতে চলে আসেন মুকেশ। প্রথম ইনিংসে ৯৫ রানে গুটিয়ে যায় বিহারের ইনিংস।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় বিহারের ইনিংস। বাংলার বোলারদের দাপটে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় বিহার। বিহারের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন রিশভ রাজ। ২৩ রান করেন আর প্রতাপ সিং। ১৪ রান করেন এস গেইন। বাংলার হয়ে চারটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং সুরজ। একটি উইকেট নেন মহম্মদ কাইফ।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ১৯ রান করেন শাকির গান্ধি। ২৮ রানে আউট হন করণ লাল। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন অভিমন্যু-অনুষ্টুপ। ৪৮ রানে অপরাজিত অভিমন্যু। ১৩ রানে অপরাজিত অনুষ্টুপ। বিহারের হয়ে একটি করে উইকেট নেন ভীর প্রতাপ সিং এবং রবি শঙ্কর।

আরও পড়ুন- দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ২০৭, ২৩৮রানে এগিয়ে টিম ইন্ডিয়া


Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...