Saturday, June 27, 2026

ভারতীয়দের ওপর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি আমেরিকার

Date:

Share post:

অবশেষে আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের ওপর একের পর এক হামলার ঘটনায় মুখ খুলল জো বাইডেন প্রশাসন। এই ধরনের হামলার ঘটনা আমেরিকায় কখনই বরদাস্ত করা হবে না, এই বার্তা দিয়ে প্রতিটি এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নজরদারি চালানোর দাবি জানানো হয় তাঁদের পক্ষ থেকে।

আমেরিকায় সম্প্রতি ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত বেশ কিছু পড়ুয়ার ওপর আক্রমণের ঘটনা পরপর ঘটে চলেছে। কয়েকটি ক্ষেত্রে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও কিছু ক্ষেত্রে তাঁদের ওপর আক্রমণ চালানো বা অবহেলার স্পষ্ট প্রমাণ মিলেছে। এমনকি প্রকাশ্যে বিনা প্ররোচনায় হামলার ছবিও ধরা পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় সব প্রশাসনের সঙ্গেই যোগাযোগ করা হয়েছে ভারতীয় হাই কমিশনের তরফে।

এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের স্ট্যাটেজিক কমিউনিকেশন বিভাগের কো-অর্ডিনেটর জন জানান, ‘কোনও জাতি, লিঙ্গ, ধর্ম বা অন্য ভেদাভেদের অজুহাত হিংসার ঘটনায় দেওয়া যাবে না। আমেরিকায় এধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।’ পাশাপাশি তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ও তাঁর প্রশাসন কঠোর, কঠোর পরিশ্রম করছে যাতে আমরা রাষ্ট্র ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সব ধরনের কাজ করার যাতে এই ধরনের আক্রমণের ঘটনাকে অন্যদিকে পরিচালনা বা ভেস্তে দেওয়া সম্ভব হয়। যারা এই ধরনের ঘটনাকে নিশ্চিতভাবে ধরে নেবেন তাঁরা জানবেন তাঁদের যথাযথ পদ্ধতি মেনে ধরা হবে।’

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...