Friday, April 3, 2026

উচ্চ মাধ্যমিক শুরুর এক ঘন্টার মধ্যেই পরীক্ষা বাতিল! প্রশ্নপত্র ফাঁস সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও (HS exam) পরীক্ষা শুরু হতে না হতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার (Belgharia North 24 Parganas) ঘটনা। প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন পরীক্ষার্থী। পরীক্ষা বাতিল অভিযুক্ত পরীক্ষার্থীর। প্রথমদিন বাতিল হল তিন পরীক্ষার্থীর পরীক্ষা।

শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কড়া পদক্ষেপ সংসদের। নির্দেশিকায় প্রথমেই জানানো হয়েছিল, মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ। এই দুটি ডিভাইস নিয়ে কোনওভাবেই উচ্চ মাধ্য়মিকের পরীক্ষাকেন্দ্রে যাওয়া যাবে না।জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার বেলঘরিয়া এলাকার একটি পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে গিয়ে শিক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলতেই তা নজরে আসে সংসদ-এর। তড়িঘড়ি চিহ্নিত করে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংশ্লিষ্ট কেন্দ্রের কাছেও জবাব চাওয়া হয়েছে।


তবে শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁস না, মোবাইল নিয়ে ঢোকার কারণেও পরীক্ষা বাতিল করল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। মোবাইল নিয়ে ধরা পড়ায় দুই পরীক্ষার্থীর পরীক্ষা উচ্চমাধ্যমিকের প্রথমদিনই বাতিল হল।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...