Tuesday, June 23, 2026

প্রেমপত্র লিখেও টাকা রোজগার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডোনাল্ড ট্রাম্পের কাণ্ড

Date:

Share post:

ভালবাসার দিনে (V Day) প্রেমিকা বা স্ত্রীকে প্রেমপত্র লিখেছেন? এবার সেখান থেকেও অর্থ রোজগারের কৌশল শেখালেন প্রাক্তন মার্কিন (USA) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে’তে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে লেখা প্রেমের চিঠি সকলের সামনে আনলেন ট্রাম্প (Donald Trump)। এখানেই শেষ নয় এরপর তিনি যে কাজটি করেন তা স্বপ্নেও ভাবতে পারেননি নেটিজেনরা। তাঁর আবেদন, যদি মেলানিয়াকে ভালবাসেন তাহলে অনুদান দিন। বুঝুন কাণ্ড! গোটা বিষয়টি মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু কেন এমন ঘটনা ঘটালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট? অনেকেই প্রশ্ন তোলেন, এই চিঠি কি আদৌ কোনওদিন স্ত্রীকে পাঠিয়েছিলেন ট্রাম্প? নাকি কেবলই অর্থ সংগ্রহের কৌশল হিসাবে ভালোবাসায় ভরা চিঠিটা লেখা হয়েছিল? সূত্রের খবর, একটি ফান্ড রেজার উদ্যোগ নিয়েছেন রিপাবলিকান নেতা। সেই কারণে বিশেষ ই-মেইল পাঠিয়ে অনুগামীদের কাছে অনুদানের অনুরোধ করেছেন। কী লেখা রয়েছে সেই প্রেমপত্রে? ট্রাম্পের বার্তা, ‘প্রিয় মেলানিয়া, তোমাকে খুব ভালবাসি। অপরাধী সাব্যস্ত হওয়া, গ্রেফতারি-এই সব কিছুর পরেও আমাকে ছেড়ে যাওনি। তুমি না থাকলে আজকের এই মানুষটা হতে পারতাম না। আমার কাছে তুমিই গোটা দুনিয়া।’ ট্রাম্পের এই চিঠিই দ্রুত ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।


Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...