Saturday, April 4, 2026

বৃহত্তর জনস্বার্থে পেটিএম-এর লেনদেনের মেয়াদ বাড়ল ১৫ দিন, বিজ্ঞপ্তি জারি RBI-এর

Date:

Share post:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে গ্রাহকদের টাকা জমা বা টাকা তোলা সংক্রান্ত লেনদেন, গ্রাহকদের অ্যাকাউন্টে টপ আপ সংক্রান্ত কার্যাবলী বন্ধ করতে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিল আরবিআই। এবার বৃহত্তর জনসাধারণের স্বার্থের কথা মাথায় রেখে সেই সময়সীমা বৃদ্ধি করল আরবিআই। ২৯ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে আরও ১৫ দিন অর্থাৎ সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক।

প্রসঙ্গত, পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে লাগাতার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। আরবিআইয়ের নির্দেশিকা না মেনে অ্যাকাউন্ট খোলা ও লেনদেনের অভিযোগ রয়েছে পেটিএমের বিরুদ্ধে। আরবিআই স্পষ্ট করে বলেছিল, ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না তারা। কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্টট্যাগে কোনও টাকা জমা নিতে বা ক্রেডিটে লেনদেনও করতে পারবে না। তবে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, ১৫ মার্চের পর নতুন করে আমানত গ্রহণ করতে পারবে না পেটিএম ব্যাঙ্ক। প্রিপেড, ওয়ালেট, ফাস্ট্যাগ-সহ বিভিন্ন পরিষেবাও বন্ধ হয়ে যাবে। তবে সুদ বা রিফান্ড যে কোনও সময় জমা হতে পারে। চালু থাকবে পেটিএমের ইউপিআই পরিষেবাও। ক্রেতার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে তা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

আরও পড়ুন- সরফরাজের দুরন্ত ইনিংস, বাবা নওশাদ খানকে গাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...