Friday, April 3, 2026

সরফরাজের দুরন্ত ইনিংস, বাবা নওশাদ খানকে গাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার

Date:

Share post:

অবশেষে ভারতীয় টেস্ট দলে অভিষেক হয় সরফরাজ খানের। রাজকোটে তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হয় সরফরাজের। আর অভিষেক ম্যাচেই ব্যাট হাতে দাপট দেখান সরফরাজ। ৬৬ বলে ৬২ রান করেন তিনি। আর সরফরাজের এই খেলা মনে ধরেছে মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার আনন্দ মাহিন্দ্রার। সরফরাজের এই ফর্মের নেপথ্যে যে মানুষটি রয়েছেন, তাঁকেই কুর্নিশ জানালেন আনন্দ মাহিন্দ্রা। আর তিনি হলেন সরফরাজের বাবা নওশাদ খান। ছেলের কৃতিত্বের জন্য বাবাকে একটি নতুন গাড়ি উপহার হিসেবে দিলেন তিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় সরফরাজের ইনিংসের ভিডিও শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা লেখেন, “কঠোর পরিশ্রম, সাহস আর ধৈর্য। ছেলেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বাবার মধ্যে এর চেয়ে ভালো গুণ আর কী হতে পারে! অনুপ্রেরণা দেওয়ার জন্য নওশাদ খানকে ‘থর’ গাড়িটি উপহার দিতে চাই। তিনি তা গ্রহণ করলে খুব ভালো লাগবে।”

অভিষেক টেস্টে ৬৬ বলে ৬২ রান করেন সরফরাজ। তিনি ইনিংস সাজান ৯টি চার ও ১টি ছক্কা দিয়ে। তবে অভিষেকেই দুর্ভাগ্যের শিকার হন সরফরাজ। সেঞ্চুরির দোরগোড়ায় থাকা রবীন্দ্র জাদেজার ভুল কলে রানআউট হন মারকুটে মুম্বইকর। কিন্তু তাঁর আত্মবিশ্বাসী ইনিংস মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুন- রঞ্জিট্রফির গুরুত্বহীন ম্যাচে দাপট বাংলার

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...