Friday, April 3, 2026

রোবটের ভুলে প্রাণ গেল ক্যানসারে আক্রান্ত মহিলার! প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে দায়ের মামলা

Date:

Share post:

সার্জিকাল রোবটের (Surgical Robot) ভুলেই প্রাণ হারিয়েছেন ক্যানসারে (Cancer) আক্রান্ত স্ত্রী। এমনি অভিযোগ তুলে এক সার্জিকাল রোবট প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে এবার খুনের মামলা দায়ের করলেন আমেরিকার (America) এক বাসিন্দা। হার্ভে সাল্টজার নামে আমেরিকার ওই বাসিন্দার দাবি, কোলন ক্যানসারের চিকিৎসা চলছিল তাঁর স্ত্রীর। হার্ভে জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারি ইনটুইটিভ সার্জিকাল পদ্ধতিতে তাঁর স্ত্রীর চিকিৎসা হয়। রোবটের মাধ্যমে অস্ত্রোপচারের পর থেকেই স্যান্ড্রার শারীরিক অবস্থার অবন্নতি হতে শুরু করে। এমনটাই জানিয়েছেন হার্ভে। আর তার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হয় স্যান্ড্র্যার।

হার্ভের অভিযোগ, রোবটটির বিজ্ঞাপনে সংস্থার তরফে জানানো হয়েছিল মানুষের পক্ষে সম্ভব নয়, এমন সূক্ষ অস্ত্রোপচার রোবটি নির্ভুলভাবে করতে সক্ষম। অথচ হার্ভের অভিযোগ, স্যান্ড্র্যার অস্ত্রোপচারের সময় রোবটটি তাঁর ক্ষুদ্রান্ত্রে ফুটো করে দিয়েছিল। হার্ভের আরও অভিযোগ, সংস্থাটি আগে থেকেই জানত যে রোবটটির মধ্যে যান্ত্রিক ত্রুটি রয়েছে। তা সত্ত্বেও এই বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। আর সেকারণেই রোবট প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন আমেরিকার বাসিন্দা হার্ভে।

ইতিমধ্যে, স্ত্রীর মৃত্যুর কারণে রোবট প্রস্তুতকারী সংস্থাকে কাঠগড়ায় তুলে অবহেলা, পণ্যের দায়বদ্ধতা, নকশাগত ত্রুটি এবং ব্যক্তিগত ক্ষয়ক্ষতির জন্য ৭৫ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬২ লক্ষ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন হার্ভে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...