Friday, April 3, 2026

দায়ী পুতিন! নাভালনির মৃত্যুতে সরাসরি আক্রমণ বাইডেনের

Date:

Share post:

রাশিয়ার অন্যতম বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুতে প্রকাশ্যে চলে এল রাশিয়া-আমেরিকার দ্বন্দ্ব। বিতর্ক উস্কে পুতিনকে নাভালনির মৃত্যুর জন্য দায়ী করে সেনেটে বক্তব্য রাখলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden)। নাভালনির পরিণতির কথা তুলে ধরে পুতিনের নৃশংসতার উদাহরণ দেন তিনি।

শুক্রবার রাশিয়া প্রশাসনের তরফে ঘোষণা করা হয় আর্কটিক জেলে মৃত্যু হয়েছে ভ্লাদিমির পুতিনের প্রধান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির (Alexei Navalny) মৃত্যুর খবর প্রকাশ করা হয়। রাশিয়ার তরফে এই ঘটনায় কোনও অস্বাভাবিকতা না থাকার দাবি করা হলেও নাভালনির অনুগামীরা পুতিন প্রশাসনের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে। সেই সঙ্গে সরব হয় ইউরোপের দেশনায়করা। এবার সেই নিন্দার তালিকায় নাম উঠল আমেরিকার।

রাষ্ট্রপতি জো বাইডেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নাভালনির কর্মী ও অনুগামী যাঁরা পুতিনের দাগিয়ে দেওয়া শত্রুর তকমা নিয়েও নাভালনির স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন। নাভালনির স্বপ্ন ছিল উন্নত রাশিয়া তৈরি করা, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং যা সবার জন্য প্রযোজ্য হবে। তাঁর সাহসিকতা কখনই ভোলার নয়। তাঁর নৈতিকতা ছিল। তাঁর মধ্যে এমন অনেক গুণ ছিল যা পুতিনের মধ্যে নেই। তাঁর মৃত্যুর খবরে আমি একটুও বিস্মিত বা উত্তক্ত হয়নি। কারণ এই দুঃখজনক ঘটনা বর্তমান পরিস্থিতিকে আবার স্মরণ করাচ্ছে, যেখানে পুতিনের নৃশংসতা বারবার প্রমাণিত হচ্ছে।

এর পাশাপাশি নাভালনির মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করে তিনি লেখেন, যদি এই মৃত্যুর খবর সত্যি হয় তবে রাশিয়ার প্রশাসন নিজেদের মতো কিছু গল্প বের করবে। কিন্তু কোনও ভুল করবেন না। আসলে পুতিনই তাঁর মৃত্যুর জন্য দায়ী।

ইতিমধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আর্থিকভাবে আমেরিকার সাহায্য করা নিয়ে প্রবল সমালোচনার মুখে বাইডেন। তবে নাভালনির মৃত্যুতে সেই ইস্যুকেও আবার চাঙ্গা করলেন আমেরিকার রাষ্ট্রপতি। তাঁর দাবি, যে নৃশংসতার শিকার নাভালনিকে হতে হয়েছে তেমনই চলছে ইউক্রেনের ওপরও। তাই পুতিনের অমানুষিক নৃশংসতার সামনে ইউক্রেনের বাসিন্দাদের অবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যাতে প্রতিরোধ গড়ে তুলতে পারে, তার জন্য ইউক্রেনকে আর্থিক সাহায্যের সুপারিশ করেন তিনি।

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...