Tuesday, June 23, 2026

আবগারি দুর্নীতি মামলায় ফের ইডি হাজিরা এড়ালেন কেজরিওয়াল

Date:

Share post:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সময় দিল আদালত। আবগারি দুর্নীতি মামলায় আজ, শনিবার শুনানির সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি আদালতে যুক্তি দেখিয়ে বলেন, আস্থা ভোটে ব্যস্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। আবগারি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে ১৯ ফেব্রুয়ারি হাজির হতে বলে ষষ্ঠ নোটিশ পাঠিয়েছে ইডি।গত বুধবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাঁকে ষষ্ঠবার তলব করে ইডি। বারবার হাজিরা এড়ানোর জন্য গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রীকে সমন পাঠায় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। শনিবার তাঁকে সশরীরে হাজির হতে বলা হলেও তিনি আস্থা ভোটের কারণ দেখিয়ে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্য়মে যোগ দেন। সেখানেই এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ মার্চ বলে জানায় আদালত।

সমন না মানার জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবেদন করেছিল ইডি। এরপর কেজরিওয়ালকে আদালতে হাজির হতে বলে নোটিশ জারি করে আদালত। কেজরিওয়ালের আইনজীবী এই মামলায় কেজরিওয়ালের আদালতে শারীরিক উপস্থিতি থেকে অব্যাহতি চান। যার ভিত্তিতে আদালত তাঁকে শনিবারের জন্য অব্যাহতি দেয়। কেজরিওয়ালের পক্ষে আদালতে হাজির হন সিনিয়র আইনজীবী রমেশ গুপ্তা। বিধানসভার অধিবেশনে ব্যস্ততার কারণে মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন তিনি। তিনি আদালতকে জানান, বিধানসভা ও বাজেট অধিবেশনে, আস্থা ভোটের উপর আলোচনার কারণে তিনি আজ আদালতে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি।
মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ষষ্ঠ সমন জারি করেছে।এর আগে তাকে এ বছরের ৩ জানুয়ারি, ১৮ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি এবং ২০২৩ সালে ২ নভেম্বর ও ২১ ডিসেম্বর ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রী বরাবরই এই নোটিশগুলিকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছেন।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...