Saturday, April 4, 2026

মনোনয়নে সম্পত্তি নিয়ে ‘কারচুপি’! সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ বিজেপির

Date:

Share post:

লোকসভা নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে এবার রাজ্যসভায় মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে তাঁর রাজ্যসভার মনোনয়নপত্রে সম্পত্তি নিয়ে কারচুপির অভিযোগ তুলল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, মনোনয়নপত্রে যে সম্পত্তির কথা তিনি উল্লেখ করেছেন সেখানে ইটালির পৈতৃক বাড়ি সম্পর্কে তথ্য গোপন করেছেন সোনিয়া।

মনোনয়নপত্রে সম্পত্তির যে খতিয়ান সোনিয়া গান্ধী দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে, তাঁর মোট সম্পত্তির মূল্য ১২.৫৩ কোটি টাকা। ইটালিতে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে তাঁর শেয়ার ২৭ লক্ষ টাকার। এছাড়াও তাঁর কাছে রয়েছে ৮৮ কেজি রুপো, ১.২৬৭ কেজি সোনা ও গয়না। নয়াদিল্লির ডেরা মান্ডি গ্রামে তিন বিঘা জমিও রয়েছে। তাঁর উপার্জন হিসেবে সাংসদ হিসেবে প্রাপ্ত বেতন, সত্ত্ব ইত্যাদির উল্লেখ করা হয়েছে। তবে সোনিয়ার কাছে নগদ অর্থ রয়েছে ৯০ হাজার টাকা। তবে সোনিয়ার দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে অভিযোগ দায়ের করেছে বিজেপির। গেরুয়া শিবিরের নেতা যোগেন্দ্র সিং তনওয়ার রাজ্যসভার কাউন্সিল অফ স্টেটের রিটার্নিং অফিসারের উদ্দেশে লেখেন, সোনিয়া তাঁর ঘোষণায় ইটালির সম্পত্তির প্রকৃত অবস্থান জানাননি। মোট সম্পত্তির কত ভাগ তাঁর অংশ তাও জানাননি। উল্লেখ্য, ২০১৯ সালে সোনিয়ার ঘোষিত সম্পত্তির মূল্য ছিল ১১.৮২ কোটি টাকা।.

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...