Tuesday, April 7, 2026

বীরভূমে মুখ্যমন্ত্রী: দেউচা-পাঁচামি প্রকল্পে জমিদাতাদের হাতে তুলে দেবেন সরকারি চাকরির নিয়োগপত্র

Date:

Share post:

উন্নয়নের ডালি সাজিয়ে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের জেলা সফরে শনিবারই তিনি বীরভূমে পৌঁছবেন। রবিবার বীরভূমের সদর শহর সিউড়িতে তিনি প্রশাসনিক সভা করবেন। দেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্পের জমিদাতাদের হাতে তুলে দেবেন সরকারি চাকরির নিয়োগপত্র। এ-ছাড়াও একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেলা সফরকে ঘিরে যুদ্ধকালীন তৎপরতায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে। শনিবার অন্ডাল এয়ারপোর্ট থেকে সড়কপথে শান্তিনিকেতনে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রাঙাবিতানে তিনি কোর কমিটির নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। দলীয় নেত্রী হিসেবে বার্তা দেবেন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের।

এরপর রবিবার তিনি সিউড়ির চাঁদমারি ময়দানে সরকারি কর্মসূচিতে যোগ দেবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসেবে দ্রুত দেউচা-পাঁচামির বাস্তবায়নে তিনি উদ্যোগী। উদ্বোধন করবেন বাউল বিতানের। বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়েরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের শেষে সিউড়ি থেকেই আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...