Friday, June 12, 2026

অভিমন্যুর ২০০, রঞ্জির গুরুত্বহীন ম্যাচে চালকের আসনে বাংলা

Date:

Share post:

রঞ্জিট্রফির গুরুত্বহীন ম্যাচে বিহারের বিরুদ্ধে দাপট বাংলার। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বিহারের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৩২। ২৮৪ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড। প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৪১১ রান করে ডিক্লেয়ার দেয় বাংলা। ব্যাট হাতে তান্ডব চালান অভিমন্যু ঈশ্বরণ। ২০০ রানে অপরাজিত তিনি।

গতকাল খেলতে নেমে প্রথম ইনিংসে ৯৫ রান করে বিহার। বাংলার বোলারদের দাপটে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় বিহারের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও অভিমন্যুর হাত ধরে ঘুরে দাঁড়ায় বঙ্গ ব্রিগেড। ২০০ রানে অপরাজিত অভিমন্যু। অনুষ্টুপ করেন ৩৯ রান। অধিনায়ক মনোজ তিওয়াড়ি করেন ৩০ রান। ৫৬ রান করেন অভিষেক পোড়েল। ২৯ রানে অপরাজিত শাহবাজ আহমেদ। ৪১১ রানে ডিক্লেয়ার দেন মনোজ তিওয়াড়ি। বিহারের হয়ে দুই উইকেট নেন আশুতোস আমন। একটি করে উইকেট নেন ভি প্রতাপ সিং এবং রবি শঙ্কর।

জবাবে ব্যাট করতে নেমে চাপে বিহার। শূন্যরানে আউট হন পিজুষ সিং। ক্রিজে রয়েছেন মঙ্গল এবং ঋষভ রাজ। ১৯ রানে অপরাজিত মঙ্গল। ১২ রানে অপরাজিত ঋষভ। বাংলার হয়ে একটি উইকেট মুকেশ কুমারের। রবিবার বাংলার জয়ের জন্য দরকার ৯ উইকেট।

এদিকে, এই ম্যাচের পরই ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানাবেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি। তার আগে সোশ্যাল মিডিয়ায় দিলেন আবেগঘন বার্তা। এদিন একটি পোস্ট করেছেন মনোজ, সেখানে তিনি লিখেছেন, “ শেষবার খেলতে নামছি। সম্ভবত শেষবার প্রিয় ২২ গজের দিকে হেঁটে যাব। খেলাটার প্রতিটি মুহূর্তের অভাব অনুভব করব। এতবছর ধরে আমাকে সমর্থন করার জন্য উৎসাহিত করার জন্য সবাইকে ধন্যবাদ। খুব খুশি হব আপনারা সবাই যদি বাংলাকে সমর্থন করার জন্য শেষ দুটো দিন ইডেনে আসেন। — ক্রিকেটের অনুগত সেবক, মনোজ তিওয়াড়ি।

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের মাঝে টিম ইন্ডিয়াকে চিঠিতে সতর্ক বার্তা বোর্ড সচিবের, রোহিতদের কী লিখলেন জয় শাহ?

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...