Thursday, June 4, 2026

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের মাঝে টিম ইন্ডিয়াকে চিঠিতে সতর্ক বার্তা বোর্ড সচিবের, রোহিতদের কী লিখলেন জয় শাহ?

Date:

Share post:

চলছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আর তারই মধ্যে বোর্ডের চুক্তিবদ্ধ এবং ভারত-এ দলের ক্রিকেটারদের চিঠি পাঠালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। বলা ভালো এ চিঠিতে সতর্ক বার্তা পাঠিয়েছেন বোর্ড সচিব। চিঠিতে লেখা হয়েছে, এবার থেকে রঞ্জিট্রফির ম্যাচ না খেললে কড়া ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে।

সম্প্রতি দেখা যাচ্ছে একাধিক ক্রিকেটার রঞ্জি খেলতে নামছেন না। হাতের সামনেই রয়েছে ঈশান কিষাণের উদাহরণ। তাঁকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ঈশান কিষাণকে বোর্ড নির্দেশ দিয়েছিল, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জিট্রফিতে নামতে। কিন্তু বোর্ডের নির্দেশকে মানেননি ঈশান। শুধু ঈশান নন, দেখা গিয়েছে জাতীয় দলের খেলা না থাকলে বিশ্রাম নিতে পছন্দ করেন ক্রিকেটাররা। বিশেষ করে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে রঞ্জিট্রফি, দলীপ ট্রফি না খেলার প্রবণতা বেশি। তাঁরা যতটা আগ্রহের সঙ্গে আইপিএল খেলেন, ততটা আগ্রহী নন ঘরোয়া ক্রিকেটে।আর এই কারণেই এবার নড়েচড়ে বসেছে বিসিসিআই। তাই দেশের প্রথম সারির ক্রিকেটারদের একটি চিঠি দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।

বোর্ড সচিব চিঠিতে লিখেছেন, ‘‘একটি সাম্প্রতিক প্রবণতা বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছু ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটের থেকে আইপিএলকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছেন। এই ধরনের প্রবণতা বোর্ডের কাছে প্রত্যাশিত ছিল না। সবসময় ঘরোয়া ক্রিকেট আমাদের ভিত্তি। এর উপরেই দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট। ঘরোয়া ক্রিকেট নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি একই আছে। কখনও এর অবমূল্যায়ন করা হয়নি। ভারতীয় ক্রিকেটের মেরুদন্ড গঠন করে ঘরোয়া ক্রিকেট। টিম ইন্ডিয়াকে ধারাবাহিক ভাবে খেলোয়াড় যোগান দেয় ঘরোয়া ক্রিকেট। ভারতীয় ক্রিকেটের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি প্রথম থেকেই খুব পরিষ্কার। দেশের হয়ে খেলতে আগ্রহী প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাপকাঠি। তাই ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ না করলে তার প্রভাব গুরুতর হতে পারে।” আর জয় শাহ-এর এই কথায় স্পষ্ট , আইপিএলের থেকেও ঘরোয়া টুর্নামেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছে বোর্ড। প্রথম শ্রেণির ক্রিকেট না খেললে জাতীয় দলের দরজা খুলবে না।

আরও পড়ুন- দ্বিতীয়বার বাবা হচ্ছেন বিরাট! হর্ষ গোয়েঙ্কার টুইট ঘিরে জল্পনা

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...