Friday, April 3, 2026

মদ্যপ বিএসএফ কর্মী গাড়ি চালিয়ে চাপড়ায় পিষে দিল শিশুকে!

Date:

Share post:

রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফ-এর (BSF) অত্যাচারে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা কতটা সংকটের মুখে, উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা তার উদাহরণ। এবার তার থেকেও বড় নৃশংসতার সাক্ষী থাকল নদিয়ার চাপড়া (Chapra)। মদ্যপ বিএসএফ কর্মীর গাড়ির চাকার তলায় পিষে প্রাণ গেল সাত বছরের শিশুর। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে শিশুর পরিবার। যদিও ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া দিয়ে উঠতেই পারেনি বিএসএফ।

নদিয়ার চাপড়ার হৃদয়পুর সীমান্ত এলাকার বাসিন্দা রিঙ্কু পাতিদার কাজ সেরে বাড়ি ফিরে দেখা করেন নিজের হাসিখুশি ছোট্ট মেয়ে আরোহী সিংহ হাজারির(৭) সঙ্গে। মায়ের সঙ্গে দেখা করে শুক্রবার ঠাকুমার হাত ধরে সরস্বতী ঠাকুর দেখতে বেরোয় ছোট্ট মেয়েটি। রাস্তায় উঠতেই তাকে পিষে দেয় বিএসএফ-এর একটি গাড়ি। সঙ্গে সঙ্গে তাকে চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

শিশুটির মা রিঙ্কু বিএসএফ-এর ৮২ ব্যাটেলিয়নেরই (Battalion 82) কর্মী। তাঁর দাবি, সহকর্মী সঞ্জীব কুমার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই গাড়িতেই পিষ্ট হয় মৃত্যু হয় তাঁর মেয়ের। তাঁর দাবি অভিযুক্ত বিএসএফ কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি। তবে বিএসএফ এখনও এই ঘটনার দায় স্বীকার বা কোনও শাস্তির পথে যায়নি। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...