Friday, June 19, 2026

সন্দেশখালিতে মানুষের ক্ষতির বিনিময়ে সস্তার রাজনীতি করা হচ্ছে, বিজেপিকে তোপ কুণালের

Date:

Share post:

পুলিশ শান্ত ও তৎপরতার সঙ্গে সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই পরিস্থিতিতে বিজেপির সন্দেশখালি যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, সন্দেশখালিতে মানুষের ক্ষতির বিনিময়ে সস্তার রাজনীতি করে নিজেদের জমি শক্ত করতে চাইছে বিজেপি।কুণাল ঘোষের দাবি, পুলিশের চেষ্টায় শান্তি ফিরতে শুরু করেছে এলাকায়। বিজেপি চায় না এলাকায় শান্তি প্রতিষ্ঠা হোক। গণ্ডগোলও তাঁরাই বাঁধিয়ে রাখতে চান বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে স্মরণ করিয়ে দেন বিজেপি শাসিত রাজ্যে মানুষের ওপর অত্যাচারের ঘটনায় মানুষের পাশে দাঁড়াতে তৃণমূলের প্রতিনিধিদল গেলে তাঁদের বিমানবন্দর থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয়।

কুণাল এদিন বলেন, সন্দেশখালি তো তৃণমূলের প্রতিনিধিরা নিয়ম মেনেই যাবেন এবং আইন মেনে মানুষের সঙ্গে কথা বলবেন। বিরোধীরা দিশাহারা হয়ে নানান কথা বলছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, যে বিকৃত অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। বিরোধীরা মিথ্যা অভিযোগ সাজিয়ে সেগুলো নিয়ে রাজনীতি করছে।
একের পর এক নেতিবাচক অভিযোগ তোলা হচ্ছে। প্রথমে বলা হলো জমি বিবাদ। তারপরে জমি দখল, লাগাতর নারী নির্যাতন, শিশুকে তুলে এনে ফেলে দেওয়া, এগুলো শুধুই অপপ্রচার।কুণাল স্পষ্ট বলেন, কোনও নির্দিষ্ট অভিযোগই নেই। বরং সেখানকার মানুষ বলছেন আমাদের সম্পর্কে এই ধরনের অভিযোগ ছড়ালে আমাদের অপমান হচ্ছে।

তিনি বলেন, অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নয়। প্রশাসন, সরকার ব্যবস্থা নিচ্ছে। এই শান্তি ফিরে আসাটা বিরোধীরা মেনে নিতে পারছে না। তারা উস্কানি দিতে যাচ্ছে ,গন্ডগোল পাকাতে যাচ্ছে। সেই কারণেই তাদের আটকানো হচ্ছে।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...