Friday, March 20, 2026

জোড়া দেহ উদ্ধার! চাঞ্চল্য মালদহের ইংরেজবাজারে

Date:

Share post:

শনিবারের সকালে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের (Maldah) ইংরেজবাজার এলাকায়। কুলিপাড়ায় দাদার বিরুদ্ধে ভাইকে খুনের অভিযোগ উঠে এসেছে। দুই ভাইয়ের বিবাদ থামাতে গিয়ে খুন হতে হয় ছোট ভাই ২২ বছরের চন্দু পাসোয়ানকে (Chandu Paswan)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে (Maldah Medical College Hospital) পাঠানো হয়েছে।

অন্যদিকে পাতালচণ্ডী এলাকায় রহস্যজনক মৃত্যু হয়েছে শুর রহমান নামে ৪৫ বছরের এক ব্যক্তির। আমবাগান পাহারার কাজ করতেন তিনি এবং সেই আম গাছের পাশেই তাঁর গলা কাটা দেহ উদ্ধার হয়। আজ সকালে স্থানীয়রা শুরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এলাকার মানুষ বলছেন মৃত ব্যক্তি খুব সাদামাটা মানুষ ছিলেন এবং কারোর সঙ্গে কোনও ঝামেলা করতেন না। তা সত্ত্বেও এমন নৃশংসভাবে কেন খুন হতে হল তাঁকে তাই নিয়ে বাড়ছে ধোঁয়াশা। ঘটনার পর পথ অবরোধ করেছেন এলাকাবাসী।


Related articles

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...